ঢাকাশনিবার , ১৩ এপ্রিল ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

সুন্দরের জয়গানে পহেলা বৈশাখ সংহতি অনুষঙ্গ: বীর- মুক্তিযোদ্ধা আলহাজ নাসির উদ্দিন

চমক নিউজ, বেনাপোল অফিস
এপ্রিল ১৩, ২০২৪ ৬:৪৪ অপরাহ্ণ
Link Copied!

সুন্দরের জয়গানে পহেলা বৈশাখ সংহতি অনুষঙ্গ: বীর- মুক্তিযোদ্ধা আলহাজ নাসির উদ্দিন

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ বাংলা নববর্ষের প্রথম দিনে বাঙালি জাত-পাত, ধর্ম-বর্ণ ভুলে সৌহার্দ্য, সম্প্রীতির যে জয়গানে মেতে উঠেন; তা জাতীয় জীবনের বড় অনুপ্রেরণা হিসেবে দেখেন, ঢাকা মহানগর উত্তরের তুরাগ থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ডের সফল কাউন্সিলর বীর- মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ নাসির উদ্দিন ।

পহেলা বৈশাখ উপলক্ষে এক শুভেচ্ছা বার্তায় তিনি বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন প্রান্তে অবস্থানরত বাংলা ভাষাভাষীদের প্রতি শুভেচ্ছা ও অভিনন্দন জানান ৷ তিনি বলেন, পহেলা বৈশাখ মানেই হচ্ছে, পুরনো, জরাজীর্ণ এবং অশুভকে পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে চলা । ব্যর্থতার সকল গ্লানি মুছে দিতেই প্রতি বছর নতুন আঙ্গিকে আসে পহেলা বৈশাখ ।

সাফল্যের সিঁড়ি বেয়ে বিজয় রথে এগিয়ে চলতে উল্লাসে অনুপ্রেরণা যোগায় আমাদের বাংলা নববর্ষ । শুভেচ্ছা বার্তায় বীর- মুক্তিযোদ্ধা আলহাজ মোঃ নাসির উদ্দিন আরও বলেন, পহেলা বৈশাখ বাঙালির মহাঐক্যের দিন । এমন উৎসবমূখর দিন ধর্ম, বর্ণ, জাত বা গোত্রের সীমারেখা ভেঙে এক সাথে একই পথে চলতে আমাদের অনুপ্রেরণা । সৌহার্দ্য, সম্প্রীতি ও সুন্দরের জয়গানে পহেলা বৈশাখ সংহতি অনুষঙ্গ ।