বৈশাখ:বাঙালীর সার্বজনীন উৎসব- আলহাজ কফিল উদ্দিন
মোল্লা তানিয়া ইসলাম তমাঃ “মুছে যাক গ্লানি ঘুছে যাক জরা, অগ্নিস্নানে সূচী হোক ধরা । রসের আবেশ রাশি শুষ্ক করে দাও আসি আনো আনো আনো তব প্রলয়ের শাঁখ মায়ার কুজ্ঝটিজাল যাক দূরে যাক ।
এসো হে বৈশাখ এসো এসো”এসো হে বৈশাখ,এসো এসো….. কবি গুরুর অসাধারণ রচনা, যা না হলে হয়তো বৈশাখ পালনে অপুর্ণতাই থেকে যেতো উল্লেক্ষ করে দেশবাসীকে বাংলা নববর্ষের শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন, হরিরামপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সিনিয়র সহসভাপতি ও ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা আলহাজ মোঃ কফিল উদ্দিন (সাবেক মেম্বর ) ।
শুভেচ্ছা বার্তায় তিনি আরও বলেন, বাংলা এবং বাঙালীর ঐতিহ্যের প্রতীক, প্রাণের উৎসব পয়লা বৈশাখ । আর বৈশাখের ছন্দ-উচ্ছাস এসো হে বৈশাখ’-গানটি । বৈশাখ মানেই বাঙালীর সার্বজনীন উৎসব । বাঙালীর চিরায়ত সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ মানেই পহেলা বৈশাখ । বৈশাখকে ঘিরে বাঙালীর চেতনা জুড়ে রয়েছে অন্যরকম আবেগ, উৎসাহ ও দেশীয় সংস্কৃতিকে ধারন করার আবেগ-অনুভূতি । বৈশাখ মানেই উচ্ছাস, উত্তাপ, উল্লাস আর উৎসবের আমেজ ।
চারদিকে সাজ সাজ রব দেশের সকল প্রান্তকেই আলোড়িত করে । মানুষের বিশ্বাস বৈশাখের আগমন ঘটে সূচী-শুভ্র-নির্মল-পবিত্রতায় । আওয়ামীলীগ নেতা আলহাজ মোঃ কফিল উদ্দিন আরও বলেন, পহেলা বৈশাখকে ঘিরে শহর, গ্রাম-গঞ্জে নানা উৎসব-পার্বণের আয়োজনে থাকে মুখরিত । বৈশাখের এ সার্বজনিন উৎসব দেশের প্রতিটা মানুষকে নানাভাবে ঐতিহ্যের ভাবনায় সমৃদ্ধ করে । যতো পাপ-তাপ-গ্লানি মুছে দিয়ে বৈশাখ হয়ে উঠে বাঙালী সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ ।
আর এই বৈশাখ উদযাপন দেশ বিদেশে আমাদের নিজস্ব ঐতিহ্যের পরিচয়কে প্রকাশ করে আনন্দ উদ্দীপনায় । বাঙালী সারাবছরের জীর্নতা শেষে নতুন দিনের প্রত্যাশায় বরণ করে নেয় বছরের প্রথম দিন,পয়লা বৈশাখ,নববর্ষকে । পহেলা বৈশাখ বাঙালীর প্রেরণা-এগিয়ে যাওয়ার প্রত্যয়কে শানিত করে, করে উজ্জীবিত বছর জুড়েই। শত ব্যাস্ততায়ও, মহাকালের চিরায়ত নিয়মে বৈশাখ বরণে,নববর্ষের উদ্দীপনায় মেতে উঠে বাংলার সকল শ্রেণী-পেশার মানুষ ।
বৈশাখ যে বাঙালীর সার্বজনিন উৎসব তার প্রমাণ এই পয়লা বৈশাখ এবং বৈশাখ বরণের সকলে অংশ গ্রহনে আনুষ্ঠানিকতা । বলতে দ্বীধা নেই-পয়লা বৈশাখই হতে পারে বাঙালির জাতীয় উৎসবের দিন,যেখানে ধর্মভিত্তিক,ঋতুভিত্তিক এবং নববর্ষভিত্তিক উৎসব হিসেবে কোন আলাদা ভিন্নতা নেই ।
আওয়ামীলীগ নেতা আলহাজ মোঃ কফিল উদ্দিন আরও বলেন, অবিরাম শুভ কামনায় বাংলা নববর্ষ-১৪৩১ বঙ্গাব্দে সবাইকে জানাই শুভ নববর্ষ । শুভ হোক প্রতিটা ভোর,প্রতিটা প্রহর,প্রতিটা ক্ষণ,এই আন্তরিক শুভ কামনা আজ এই শুভ ক্ষণে ।

