ঢাকাশুক্রবার , ২৯ মার্চ ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তারাকান্দায় পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ২৯, ২০২৪ ১১:৫০ অপরাহ্ণ
Link Copied!

তারাকান্দায় পুকুর থেকে গৃহবধূর লাশ উদ্ধার

তারাকান্দা (ময়মনসিংহ) প্রতিনিধিঃ ময়মনসিংহের তারাকান্দা উপজেলার বাঁলিখা ইউনিয়নের পূর্ব মালিডাঙ্গা গ্রামের জনৈক আল-আমিনের পুকুর থেকে অজুফা (২৮)নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে থানা পুলিশ।অজুফা বাঁলিখা ইউনিয়নের পূর্বমালিডাঙ্গা গ্রামের মৃত এনামুল হকের স্ত্রী ও এক মেয়ে সন্তানের জননী।

শুক্রবার(২৯ মার্চ)বিকাল সাড়ে ৪ টায় পুকুর থেকে লাশটি উদ্ধার করে পুলিশ।

তারাকান্দা থানা অফিসার ইনচার্জ মো.ওয়াজেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান,সকাল সাড়ে ১১ টার দিকে গবাদি পশুর জন্য ঘাস কাটতে বের হয় অজুফা।এরপর থেকে লম্বা একটা সময় আর বাড়ি ফিরে যায়নি সে।এতে সন্দেহ হলে আত্নীয়স্বজন তাকে খুঁজতে বের হয়।এক পর্যায়ে জনৈক আল-আমিনের পুকুরে বাঁশের খুঁটির সাথে বাঁধা অবস্থায় অজুফার লাশটির সন্ধান পেয়ে পুলিশকে জানালে লাশটি উদ্ধার করা হয়।

এ সময় অফিসার ইনচার্জ মোঃ ওয়াজেদ আলীআরও জানান,লাশটির সুরতহাল রিপোর্ট তৈরীর পর ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।