তারাকান্দায় যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
তৌকির আহমেদ শাহীন,তারাকান্দা থেকেঃ ২৬ মার্চ ২০২৪রোজ মঙ্গল বার মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপনের লক্ষে তারাকান্দা উপজেলা প্রশাসন দিনব্যাপী কর্মসূচি পালনের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান বীরমুক্তিযোদ্ধাদের প্রতি বিনম্র শ্রদ্ধা নিবেদন করে।
এ উপলক্ষে উপজেলা প্রশাসনের দিন ব্যাপী কর্মসূচি মধ্যে ছিল সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের শুভ সূচনা করা।
ভোর ৬ টায় দাদরা বধ্যভূমি তে পুষ্পমাল্য অর্পন, সূর্যোদয়ের সাথে সাথে সকল সরকারী, আধা সরকারী ও বেসরকারী ভবনে সঠিক মাপের ও রংয়ের জাতীয় পতাকা উত্তোলন। সকাল ৮ টায় বঙ্গবন্ধু ডিগ্রী কলেজ মাঠে সকল শিক্ষা প্রতিষ্ঠানের অংশগ্রহনে আনুষ্ঠানিক ভাবে জাতীয় সংগীত পরিবেশন সাথে পতাকা উত্তোলন করেন উক্ত অনুষ্টানের উপজেলা চেয়ারম্যান এড.ফজলুল হক, উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানা সহকারী কমিশনার( ভুমি) ফাহমিদা সুলতানা ও অফিসার ইনচার্জ মোঃওয়াজেদ আলী পিপিএম, ভাইস চেয়ারম্যান মোঃআবু হুরায়রা তালুকদার, সালমা আক্তার কাকন,বঙ্গবন্ধু সরকারি ডিগ্রি কলেজের অধ্যক্ষ মোঃ সাজ্জাদ আহমেদ অভিবাদন মঞ্চে উপস্থিত ছিলেন।

আরো উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি বাবু প্রদীপ চক্রবর্তী রুনু ঠাকুর,সাধারন সম্পাদক বাবুল মিয়া সরকার, যুবলীগ ,ছাত্রলীগ ও অঙ্গ সংগঠনের নেতা ,কর্মিরা,উপজেলার মুক্তিযোদ্ধারা ও গণমাধ্যম কর্মি গন।পরে বাংলাদেশ পুলিশ,আনসার ভিডিপি,স্কাউটস,গার্লস গাইড,কাব দল বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের অংশগ্রহনে কুচকাওয়াজ ও শারীরিক কসরত অনুষ্ঠিত হয়।১১ টায় কলেজে খেলার মাঠে হয়।১১ টায় কলেজে খেলার মাঠে।
উপজেলা নির্বাহী অফিসার নাজনীন সুলতানার সভাপতিত্বে বীর মুক্তিযোদ্বা ও শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্যদের সংবর্ধনা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।এছাড়া শিশু কিশোরদের চিত্রাঙ্কান প্রতিযোগিতা ও মুক্তিযোদ্ধা বিষয়ক কবিতা আবৃত্তি,বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র- ছাত্রীদের অংশগ্রহনে ক্রীড়া প্রতিযোগিতা এবং মহিলাদের খেলাধূলার আয়োজন ।বিকালে প্রীতি ফুটবল প্রতিযোগিতা ও সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে কর্মসূচি শেষ হয়েছে।

