ঢাকাসোমবার , ১৮ মার্চ ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুর চাইল্ড ফেয়ার স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ১৮, ২০২৪ ২:০৬ পূর্বাহ্ণ
Link Copied!

গৌরীপুর চাইল্ড ফেয়ার স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- জাতীয় শিশু দিবস ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের জন্মদিন উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পৌর শহরে চাইল্ড ফেয়ার কিন্ডারগার্টেন স্কুলে চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে তিনটি গ্রুপে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। পেট্রা প্রোডাক্টের সৌজন্যে আয়োজিত এ প্রতিযোগিতার বিষয় ছিল ‘ক’ গ্রুপ- জাতীয় পতাকা, ‘খ’ গ্রুপ- জাতীয় ফুল শাপলা ও ‘গ’ গ্রুপ- মুক্তিযুদ্ধের দৃশ্য।
চিত্রাংকন শেষে পুরষ্কার বিতরণ অনুষ্ঠানে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি আলহাজ্ব আব্দুল জলিল মুন্সীর সভাপতিত্বে ও প্রতিষ্ঠাতা ও পরিচালক আরিফ আহম্মেদ এর সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- গৌরীপুর প্রেসক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক শেখ মোঃ বিপ্লব, পেট্রা প্রোডাক্ট এর প্রতিনিধি রোজি, ছাত্র অভিভাবক সাহিনা আক্তার, বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শামীমা খানম মীনা প্রমুখ।
বিচারকমন্ডলীর সিদ্ধান্ত অনুযায়ী ক গ্রুপে বিজয়ী হয়েছে মাঈন ইসলাম লাবীব, মাহাদী হাসান, আব্দুল্লাহ মুহাম্মদ আরাফ মল্লিক, খ গ্রুপে ফাতিহা বিনতে মালেক নাবা, আনিতা আহমেদ, সাদিয়া জাহান পিউ, গ গ্রুপে হোমায়রা তাসনিম আসফি, সুজানা রহমান নাবা, তানভীর রহমান আলিফ। বিজয়ীদের পেট্রা প্রোডাক্ট এর পক্ষ থেকে ক্রেস্ট এবং চাইল্ড ফেয়ার স্কুলের পক্ষ থেকে সকল অংশ গ্রহণকারীদের সান্ত্বনা পুরষ্কার দেয়া হয়েছে।