ঢাকাবৃহস্পতিবার , ৭ মার্চ ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পিপিএম পদক পেয়েছে গৌরীপুর থানার ওসি সুমন রায়

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ৭, ২০২৪ ৬:৪৯ অপরাহ্ণ
Link Copied!

পিপিএম পদক পেয়েছে গৌরীপুর থানার ওসি সুমন রায়

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- বাংলাদেশ পুলিশের সম্মানজনক পিপিএম পদক (রাষ্ট্রপতি পুলিশ পদক) পাওয়ার গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায়কে অভিনন্দন জানিয়েছেন ১৪৮, ময়মনসিংহ-৩, গৌরীপুর থেকে নির্বাচিত সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপি।

তিনি বলেন- পিপিএম বাংলাদেশ পুলিশের সম্মানজনক একটি পদক। সারাদেশের শত শত ওসির মধ্যে প্রতিবছর মাত্র কয়েকজনকে এ পদক দেওয়া হয়ে থাকে। আমাদের গৌরীপুর থানার ওসি এবার পিপিএম পদক পেয়েছেন, আমি গৌরীপুরবাসীর পক্ষ থেকে থাকে অভিনন্দন জানাই। বুধবার বিকালে একটি বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিনন্দন জানান।

জানা যায়, পুলিশ সপ্তাহ উপলক্ষে এবার ৬০ জনকে রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ মামলার রহস্য উদঘাটন, অপরাধ নিয়ন্ত্রণ, দক্ষতা, কর্তব্যনিষ্ঠা, সততা ও শৃঙ্খলামূলক আচরণের মাধ্যমে প্রশসংনীয় ভূমিকার জন্য এ পদক দেওয়া হয়ে থাকে। গত ২৮ ফেব্রুয়ারি মাননীয় প্রধানমন্ত্রীর পক্ষে বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আব্দুল্লাহ আল মামুন, বিপিএম (বার) পিপিএম এ পদক তুলে দেন।

গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন চন্দ্র রায় স্থানীয় সংসদ সদস্য এডভোকেট নিলুফার আনজুম পপিকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে বলেন- যে কোন পুরষ্কার প্রাপ্তি আনন্দ ও সম্মানজনক। পদক দ্বায়িত্ব ও কর্তৃব্যকে আরও বাড়িয়ে দেয়। বাংলাদেশ পুলিশের একজন সদস্য হিসেবে সবসময় মানুষের পাশে থেকে সেবা করতে চাই। এসময় তিনি ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি ও জেলা পুলিশ সুপারের প্রতি কৃতজ্ঞতা জানান।

স/বি