ঢাকাবুধবার , ৬ মার্চ ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা- যুবলীগ নেতা তৈয়্যবুর রহমান

চমক নিউজ, বেনাপোল অফিস
মার্চ ৬, ২০২৪ ১০:৪২ অপরাহ্ণ
Link Copied!

বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা- যুবলীগ নেতা তৈয়্যবুর রহমান

মোল্লা তানিয়া ইসলাম তমাঃ  ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের ৫৩নং ওয়ার্ড আওয়ামী- যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান বলেছেন, ৭ই মার্চের ভাষণে জাতির পিতা বাঙালিদের প্রতি স্বাধীনতাযুদ্ধের নির্দেশ দিয়েছিলেন । তিনি বাঙালি জাতিকে যুদ্ধের প্রস্তুতি ও ঘরে ঘরে দুর্গ গড়ে তোলার প্রস্তুতি নিতে বলেছিলেন। বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণই ছিল স্বাধীনতার ঘোষণা ।

বুধবার ( ৬ই মার্চ ) প্রতিবেদকের সাথে একান্ত আলাপকালে ঐতিহাসিক ৭ই মার্চ দিবসের বিষয়ে তিনি এসব কথা বলেন । যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান বলেন, ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণে বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবের রয়েছে অসামান্য অবদান । ৭ই মার্চের বক্তব্য কী হবে তা নিয়ে বঙ্গবন্ধুকে অনেকে পরামর্শ দিলে বঙ্গমাতা বলেছিলেন, ‘সমগ্র দেশের মানুষ তোমার মুখের দিকে তাকিয়ে আছে । তোমার মনে যে কথা আসবে সে কথা বলবে ।

বাংলাদেশের মানুষকে নিয়ে তোমার যে স্বপ্ন সেই কথাগুলো তুমি স্পষ্ট করে বলে দিবে ।’ আজ বঙ্গবন্ধুর এ ভাষণ বিশ্বের শ্রেষ্ঠ ভাষণ হিসেবে ইউনেসকোর বিশ্ব প্রামাণ্য ঐতিহ্য দলিলে স্বীকৃতি পেয়েছে । তিনি আরও বলেন, ‘স্বাধীনতা ও দেশবিরোধীরা দেশে ও বিদেশে বসে মিথ্যা প্রচার-প্রপাগান্ডা ও ষড়যন্ত্র করছে । এসব ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিতে হবে । ‘বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশের মানুষের মাথাপিছু আয় বৃদ্ধি পেয়েছে । আজকে গৃহহীনরা ঘর পাচ্ছে, শতভাগ বিদ্যুৎ, শিক্ষার হার, রপ্তানি, কর্মসংস্থান বৃদ্ধি পেয়েছে, দেশে বড় বড় মেগা প্রকল্প বাস্তবায়ন হয়েছে ।

২০৪১ সালে প্রতিষ্ঠিত হবে বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা ঘোষিত উন্নত-সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ । দেশের এ উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জননেত্রী শেখ হাসিনার হাতকে আরও শক্তিশালী করতে সবাইকে একযোগে কাজ করারও অনুরোধ জানান যুবলীগ নেতা মোঃ তৈয়্যবুর রহমান ।