রাগবিতে কার্যক্রম প্রচুর প্রচারণা কম
রাহুল রাজ ।। বাংলাদেশের ইতিহাসে ২০০৭ সালে ১৬ ফেব্রুয়ারি পল্টন ময়দানে প্রথম রাগবি খেলা অনুষ্ঠিত হয়। অনেকেই পল্টন ময়দানে কৌতূহলে দেখেছিলো সেদিনের খেলা।
বাংলাদেশের ইতিহাসে প্রথম বাংলাদেশ রাগবি ২০১৫ সালের ১৬ ফেব্রুয়ারি বাংলাদেশ রাগবির খেলার আনুষ্ঠানিকভাবে জন্মদিন পালন হয়। গতকাল ছিলো বাংলাদেশে রাগবির জন্মদিন। দিনটি উপলক্ষে খেলোয়াড়, কোচ এবং কর্মকর্তাদের নিয়ে ঘটা করে দিনটি উদযাপন করেছিল বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন।
বিদেশি এই খেলাকে নিজেদের বলে আপন করে নিতে প্রচারের ওপর গুরুত্ব দিতে হবে বলে মন্তব্য করেছে রাগবি ফেডারেশন ইউনিয়নের সাধারণ সম্পাদক মৌসুম আলী।
তিনি আরো বলেন, এই দেশে ৮০’ দশকে এশিয়ান হকি খেলা হয়, তখন বিটিভিতে সেই খেলা প্রচার করা হয়েছিলো। এর পরেই সারা দেশে হকির আগ্রহ বৃদ্ধি পায়। রাগবিকে বাংলাদেশের তৃণমূলে নিয়ে যেতে ক্রীড়াকারিকুলামে অন্তর্ভুক্ত করা হয়েছে। রোদ বৃষ্টি বা যে কোনো মৌসুমেই রাগবি খেলা সম্ভব।
ইতোমধ্যে ৩৭টি জেলায় বিভিন্ন স্কুলের শিক্ষকদের রাগবি খেলার প্রশিক্ষণ দেওয়া হয়েছে। আগামীতে ৬৪ জেলাতে এই কার্যক্রম অব্যাহত থাকবে। ২০২০ সালে করোনার বছরে বাংলাদেশ রাগবির কার্যক্রম ছিলো ৫৫টি। ২০২১ সালে করোনাকালে বাংলাদেশ রাগবির কার্যক্রম ছিল ২৪৮টি।
২০২২ সালে বাংলাদেশ রাগবির কার্যক্রম ছিল ৯৯টি। ২০২৩ সালে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়ন সর্বমোট ৮১টি কার্যক্রম পরিচালনা করেছে। সারা বছর এত কার্যক্রম পরিচালনা নিয়ে মৌসুম আলী আরো বলেন, আমরা সারা বছরের পরিকল্পনা সাজিয়ে তা বাস্তবায়নে সর্বোচ্চ চেষ্টা করে থাকি।
আমাদের সঙ্গে কোনো প্রতিষ্ঠানের দীর্ঘমেয়াদি আর্থিক সহযোগিতার চুক্তি নেই। মূলত মিডিয়ার প্রচারের স্বল্পতায় এখনো রাগবি জনপ্রিয়তা পায়নি। ২০১৯ সালে ব্রুনাই ও লাওসকে হারিয়ে বাংলাদেশে চ্যাম্পিয়ান হলেও মিডিয়াতে তেমন প্রচারণা পায়নি।
তবুও রাগবিকে বাংলাদেশে ছড়িয়ে দিতে বাংলাদেশ রাগবি ফেডারেশন ইউনিয়নের চেষ্টার কোনো কমতি নেই। আগামী কয়েক বছরেই সারা বাংলাদেশে রাগবি সম্ভাবনা তৈরি করবে বলেই আমার বিশ্বাস।
স/এস্

