ঢাকাশুক্রবার , ৯ ফেব্রুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী হাবিব কোতয়ালী থেকে আটক

চমক নিউজ বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৯, ২০২৪ ৬:১৮ অপরাহ্ণ
Link Copied!

ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার প্রধান আসামী হাবিব কোতয়ালী থেকে আটক

মনির হোসেন জীবন।। ধর্ষণ ও পর্নোগ্রাফি মামলার এজাহার নামীয় পলাতক প্রধান আসামী হাবিবকে রাজধানীর কোতয়ালী এলাকা থেকে গ্রেফতার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

র‌্যাব বলছে, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি দল আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৬ টার দিকে রাজধানীর কোতয়ালী থানার জিন্দাবাহার নয়াবাজার এলাকায় একটি ঝটিকা অভিযান চালিয়ে তাকে আটক করে।

আটককৃত প্রধান আসামী এবং ধর্ষকের নাম মোঃ হাবিব হোসেন (২৩)। রাজধানী ঢাকার যাত্রাবাড়ী থানার মাতুয়াইল দক্ষিণপাড়া জাহাঙ্গীর আলমের পুত্র।

আজ বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-১০ এর সহকারী পুলিশ সুপার এবং সহকারী পরিচালক (মিডিয়া) এম. জে. সোহেল এসব তথ্য জানান।

ডিএমপির যাত্রাবাড়ী থানার ২০২৪ সালের ২৯ জানুয়ারি নারী ও শিশু নির্যাতন দমন আইন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন মামলার এজাহার নামীয় পলাতক প্রধান সে।

র‌্যাব বলছে, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী হাবিব ওই ধর্ষণের সাথে তার সম্পৃক্ততার সত্যতা স্বীকার করেছে। সে মামলা দায়েরের পর থেকে রাজধানীর কোতয়ালীসহ দেশের বিভিন্ন এলাকায় আত্মগোপন করে আসছিল। তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

স/এস্