ঢাকাশনিবার , ৩ ফেব্রুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রোববার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

চমক নিউজ বার্তা কক্ষ
ফেব্রুয়ারি ৩, ২০২৪ ৭:২৮ অপরাহ্ণ
Link Copied!

রোববার আখেরী মোনাজাতের মধ্যদিয়ে শেষ হচ্ছে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্ব

শাহজাহান শোভন, টঙ্গী থেকে ।। মুসলিম জাহানের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় সমাবেশ তাবলীগ জামাতের ৫৭তম বিশ্ব  ইজতেমার প্রথম পর্ব রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হয়ে। ৪দিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি রোজ শুক্রবার থেকে শুরু হবে দ্বিতীয় পর্ব। ১১ ফেব্রুয়ারি রোববার আখেরী মোনাজাতের মধ্য দিয়ে এবাবের আয়োজন সমাপ্ত হবে।

আখেরি মোনাজাত ফজরের নামাজের পর থেকে দুপুরের আগে যেকোনো সময় অনুষ্ঠিত হয়। এবারের আখেরি মোনাজাত আজ রোববার সকাল ৯টা থেকে সাড়ে ৯টার মধ্যে অনুষ্ঠিত হবে বলে জানা যায়।

গতকাল শনিবার বিকেলে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের কন্ট্রোল রুমে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার মাহবুব জানান, আখেরি মোনাজাত সকাল ৯টা থেকে সাড়ে ৯টায় অনুষ্ঠিত হবে বলে আমাদের জানানো হয়েছে। আমরা এই সময়ের জন্য আমাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছি।

তিনি আরো বলেন, ট্রাফিক ব্যবস্থা নতুন করে সাজিয়েছি। ভোগড়া বাইপাস থেকে ইজতেমামুখী সাধারণ জনগণের কোনো গাড়ি চলবে না, তারা ডাইভার্ট হয়ে ভোগড়া বাইপাস দিয়ে মীরের বাজারের দিকে চলে যাবেন। এই পথে কেবল মুসল্লিদের গাড়ি আসতে পারবে।

মীরের বাজার পর্যন্ত গাড়ি বন্ধ থাকবে, মুসল্লিদের গাড়ি ছাড়া অন্য কারো গাড়ি আসতে পারবে না। ঢাকার ভেতরে কুড়িল বিশ্বরোড থেকে ডাইভার্ট করে দেবে তিনশ ফিটের দিকে। আশুলিয়া সড়কের গাড়ি মিরপুর বেড়িবাঁধের দিকে ডাইভার্ট করে দেওয়া হবে।

আখেরি মোনাজত শেষ হওয়ার পর এক্সপ্রেসওয়ে ও ফ্লাইওভার আগে চালু করার চেষ্টা থাকবে বলে জানান তিনি। এই প্রক্রিয়ায় মুসল্লিরা দ্রুত ইজতেমা প্রাঙ্গণ ত্যাগ করতে পারবেন বলে আশা প্রকাশ করেন তিনি।

যারা বয়ান করেন:

বিশ্ব ইজতেমার দ্বিতীয় দিনের শুরুতে বাদ ফজর মুসল্লিদের উদ্দেশে বয়ান করেন ভারতের মাওলানা আব্দুর রহমান। তার বয়ান বাংলায় তর্জমা করেন বাংলাদেশের মাওলানা আব্দুল মতিন। বাদ জোহর বয়ান করেন ভারতের মাওলানা ইসমাইল গোদরা। বাদ আসর বয়ান করেন ভারতের মাওলানা জুহাইরুল হাসান। বাদ মাগরিব বয়ান করেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা।

যৌতুকবিহীন বিয়ে :
বিশ্ব ইজতেমার অন্যতম আকর্ষণ যৌতুকবিহীন বিয়ে গতকাল শনিবার বাদ আসর ইজতেমার বয়ান মঞ্চের পাশেই বিয়ের আয়োজন করা হয়। যৌতুকবিহীন বিয়ের বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান। এ সময় কনের সম্মতিতে ও তার অনুপস্থিতিতে বর এবং কনে পক্ষের লোকজনের উপস্থিত ছিলেন।

এর আগে অভিভাবকরা দম্পতিদের নাম তালিকাভুক্ত করান। বিয়ের পর বয়ান মঞ্চ থেকেই মোনাজাতের মাধ্যমে নব দম্পতিদের সুখ-সমৃদ্ধিময় জীবন কামনা করা হয়। বিয়েতে মোহরানা ধার্য করা হয় মোহর ফাতেমীর নিয়মানুযায়ী। এ নিয়ম অনুযায়ী মোহরানার পরিমাণ ধরা হয় দেড়শ তোলা রুপা বা তার সমমূল্য অর্থ। এবার শতাধিক জোড়া বিয়ে সম্পাদন হয়েছে বলে জানিয়েছে ইজতেমা আয়োজক কমিটি।

ইজতেমা ময়দান থেকে ৪৫ হকার আটক
ইজতেমা ময়দানে এলোমেলোভাবে দোকান বসিয়ে যানজট সৃষ্টির অভিযোগে টঙ্গী পূর্ব ও পশ্চিম থানা পুলিশ পৃথক অভিযান চালিয়ে ৪৫ জন হকারকে আটক করেছে। গতকাল শনিবার তাদের আটক করা হয়।

টঙ্গী পূর্ব থানার সেকেন্ড অফিসার এসআই ইয়াসির আরফাত জানান, সরকারি নির্দেশ অমান্য করে রাস্তায় হকার বসে কৃত্রিম যানজট সৃষ্টির অভিযোগে টঙ্গী পূর্ব থানায় ২১ জন হকারকে আটক করা হয়েছে। আটক হকারদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

এদিকে টঙ্গী পশ্চিম থানার ওসি সাখাওয়াত হোসেন বলেন, ফুটপাত বন্ধ করে মুসল্লিদের যাতায়াতে বিঘ্ন সৃষ্টির অভিযোগে ২৪ জন হকারকে আটক করা হয়েছে। এ প্রক্রিয়া অব্যাহত থাকবে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

বিশ্ব ইজতেমার আরও তিন মুসল্লির মৃত্যু :
গাজীপুরের টঙ্গীতে ৫৭তম বিশ্ব ইজতেমার প্রথম পর্বে আরও তিন মুসল্লির মৃত্যুর খবর পাওয়া গেছে। গত শুক্রবার মধ্যরাত থেকে শনিবার সকাল ১০টা পর্যন্ত তারা মারা যান। বিশ্ব ইজতেমার মিডিয়া সমন্নয়ক হাবিবুল্লাহ রায়হান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহতরা হলেন, শেরপুর জেলা সদরের জুগনিবাগ গ্রামের মৃত সমশের আলীর ছেলে নওশের আলী (৬৫), ভোলা জেলার পরাগগঞ্জ থানার সামানদার গ্রামের বেলায়েত হোসেনের ছেলে আ. কাদের (৫৫) ও নেত্রকোনা সদরের কালিয়াঝুড়ি এলাকার হোসেন আহম্মদের ছেলে স্বাধীন (৪৫)।

গাজীপুর সিভিল সার্জনের কন্ট্রোল রুম সূত্র জানায়, হৃদরোগে আক্রান্ত হয়ে শুক্রবার দিবাগত রাতে স্বাধীন ও আ. কাদের মৃত্যুবরন করেন। নওশের আলী মারা যান বার্ধক্যজনিত কারনে।

এর আগে ইজতেমা ময়দানে আসার পথে ব্রাহ্মণবাড়িয়ার ইউনুছ মিয়া (৬০), চাঁপাইনবাবগঞ্জ সদরের জামান মিয়া (৪০) এবং ইজতেমা ময়দানে ভোলা জেলার শাহ আলম (৬০) ও জামালপুর জেলার মতিউর রহমান (৬০)। নেত্রকোনা জেলার আবদুস সাত্তার (৭০) ও এখলাস মিয়া (৬৮) মারা যান। এ নিয়ে ইজতেমায় প্রথম পর্বে মোট ৯ মুসল্লির মৃত্যু হয়েছে।

বিশ্ব ইজতেমা ময়দানে ফ্রি চিকিৎসা সেবা ।।
মুসলিম জাহানের বৃহত্তম দ্বিতীয় ধর্মীয় সমাবেশ তাবলীগ জামায়াতে ৫৭তম বিশ্ব ইজতেমা আগত মুসল্লিদের জন্য ফ্রি চিকিৎসা সেবা দিচ্ছেন বিভিন্ন সেবামূলক প্রতিষ্ঠান । প্রতি বছরের মতো এবারও ইজতেমা ময়দানের উত্তর-পশ্চিম কোনে প্রায় ৩০/৩৫টি সংস্থা এ সেবা প্রদান করছেন । বিশেষজ্ঞ ডাক্তার দেখে ফ্রি ঔষধসহ বিভিন্ন চিকিৎসা সেবা নিশ্চিত করছেন।

গত ৩দিনে প্রায় লক্ষাধিক মুসল্লি চিকিৎসা সেবা গ্রহন করেছেন। ঠান্ডা, ডায়রিয়া, এর্লাজি, শ্বাসকষ্ট জনিত রোগে আক্রান্ত রোগীরা প্রাথমিক চিকিৎসা সেবা নিয়েছেন। সে সকল সংস্থা মেডিকেল ক্যাম্প করেছে তাদের মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ হেলথ ডেবলপমেন্ট ইউনিট কাউন্সিল, হামদর্দ ফ্রি মেডিকেল, যমুনা ব্যাংক, বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, র‌্যাব, গাজীপুর সিটি কর্পোরেশন, উত্তরা আধুনিক মেডেকেল কলেজ, আঞ্জুমানে মফিদুল ইসলাম।

স/এষ্