ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ভারত থেকে আমদানি করা পণ্যের মধ্যে ইট বালি ও খোয়া, ট্রাকসহ আটক ৩

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২৯, ২০২৪ ৭:২১ অপরাহ্ণ
Link Copied!

ভারত থেকে আমদানি করা পণ্যের মধ্যে ইট বালি ও খোয়া, ট্রাকসহ আটক ৩

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ।। ভারত থেকে আমদানি করা স্পং আইরন (লোহা তৈরিতে স্টিল মিলে ব্যবহৃত কাঁচামাল) ও অন্যান্য পণ্য চুরি করে তাতে ইট বালি খোয়া ঢোকানোর অভিযোগে তিনজনকে আটক করেছে যশোর ডিবি পুলিশ।

বেনাপোল থেকে চট্টগ্রামের কেএসআরএম স্টিল প্ল্যান্টে নিয়ে যাওয়ার কথা বলে ওই পণ্য চুরির পর তাতে এসব ঢুকিয়ে রাখা হয়।

ঢাকা, খুলনা, মাদারীপুর ও গোপালগঞ্জে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। সেই সাথে জব্দ করা হয় চুরির কাজে ব্যবহৃত একটি ট্রাক, ৪৫৮ কেজি লোহা তৈরির উপাদান, একটি ওজন পরিমাপের যন্ত্র ও একটি বেলচা উদ্ধার করা হয়েছে।

আটক তিনজন হলো, মাদারীপুর সদর উপজেলার দক্ষিণ কাউয়াকুড়ি গ্রামের শহীদুল চৌকিদারের ছেলে সেলিম চৌকিদার (৩৪), উত্তর দোয়াসর গ্রামের মুজিবর ঢালির ছেলে শাহিন (২০) এবং খুলনার খানজাহান আলী থানাস্থ মিরেরডাঙ্গা গ্রামের মৃত আব্দুল মান্নানের ছেলে ওবায়দুল হাসান (৩৭)।

এই ঘটনায় বেনাপোলের আমদানিকারক প্রতিষ্ঠান এসবি ট্রান্সপোর্ট এর ম্যানেজার বাহার আলী বারু (৪৪) ৭জনের বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় একটি মামলা করেছেন।

অন্যান্য আসামিরা হলো, মাদারীপুরের কালকিনি উপজেলার বুরুঘাটা গ্রামের ঢাকা মেট্টো-ট-১৮-৩১৭১) নম্বর ট্রাকের মালিক বরকত আলী (৪০), বরিশালের (ঢাকা মেট্টো-ট-২২-৯৩৩৩) নম্বর ট্রামের মালিক বাবুল হোসেন (২০), মাদারীপুরের (ঢাকা মেট্টো-ট-২২-৯৩৩৩) নম্বর ট্রাকের চালক শামীম হোসেন (২৬), ঢাকা মেট্টো-ট-২৪-৭১২৫ নম্বর ট্রাকের মালিক আব্দুল মালেক এবং চালক সোহেল হোসেন (৩০)।

বাহার আলী বারু এজাহারে উল্লেখ করেছেন, তার প্রতিষ্ঠান ভারত থেকে বিভিন্ন ধরনের পণ্য আমদানি করে থাকে। এর আগেও ওই ট্রাক গুলো মালিক ও চালকের মাধ্যমে দেশের বিভিন্ন স্থানে পণ্য সরবরাহ করা হয়েছে। ফলে চট্টগ্রামের কেএনআরএম স্টিল প্ল্যান্টে ওই পণ্য পাঠানোর জন্য তাদের ঠিক করা হয়। ভাড়াও নির্ধারণ করা হয়।

গত ১৭ এবং ১৮ জানুয়ারি বেনাপোল বন্দরের ২১ নম্বর সেড থেকে পণ্যগুলো লোড করা হয় ট্রাকে। ২৩ জানুয়ারি পণ্য গুলো চট্রগ্রামের ওই মিলে পৌছানোর পর দেখা যায় আমদানি করা পণ্যের ৭টি ঢোপে ৬ টন ৪১০ কেজি মালামালের ভেতরে বিভিন্ন ধরনের ইট, বালি ও পাথর ঢুকানো।

এবং আরো দুইটি ট্রাকের ৫শ’ ব্যাগের মধ্যে ১৫ টন ৯৬০ কেজি বালি, পাথর ও ইটের টুকরো রয়েছে। পণ্য গুলো চট্রগ্রামের নিয়ে যাওয়ার পথে আসামিরা পরস্পর যোগসাজসে আমদানি করা পণ্য চুরি করে বিক্রি করে দিয়ে ইট বালি ও পাথর নিয়ে যায়।

তিনি এই বিষয়ে থানায় লিখিত অভিযোগ দিলে যশোরের ডিবি পুলিশ দেশের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে চুরি করা কিছু পণ্যসহ তিনজনকে আটক করে।

স/এষ্