ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

যশোরে কাল ফের বৃষ্টির সম্ভাবনা, চলবে ৪ দিন

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২৯, ২০২৪ ৭:১৮ অপরাহ্ণ
Link Copied!

যশোরে কাল ফের বৃষ্টির সম্ভাবনা, চলবে ৪ দিন

মনির হোসেন, বেনাপোল প্রতিনিধি ।। মঙ্গলবার ফের বৃষ্টি হবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। পরবর্তী ৪/৫ দিনও এ বৃষ্টি থাকতে পারে। মাঘ মাসের এ তীব্র শীতের মধ্যেও বৃষ্টি থেকে বাদ যাবে না যশোর জেলা। সোমবার সকাল ৬টায় যশোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৯ ডিগ্রি সেলসিয়াস।

আর দুপুর পৌনে ১টায় এ তাপমাত্রা ছিল ২৪ ডিগ্রি সেলসিয়াস। এদিন দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস ছিলো দিনাজপুরে। একদিন আগে যা তেঁতুলিয়ায় ছিলো ৫ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদফতরবলেছে, গত ২৪ ঘণ্টায় তাপমাত্রা কিছুটা বেড়ে শৈত্যপ্রবাহের আওতা কমেছে। রোববার(২৮জানুয়ারি) ওপর দিয়ে মৃদু থেকে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিলো। সোমবার (২৯ জানুয়ারি) ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের এ শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। আগামী কয়েকদিনও বিভিন্ন অঞ্চল থেকে শৈত্যপ্রবাহ ক্রমে দূর হতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা।

তারা জানান,খুলনা ,বিভাগের, যশোর ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু কিছু জায়গা থেকে প্রশমিত হতে পারে। আগামী ২৪ ঘণ্টায় সারাদেশে রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানান তিনি।

স/এষ্