ঢাকাসোমবার , ২৯ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নাগেশ্বরী মুক্তমঞ্চ উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২৯, ২০২৪ ৬:৩৫ অপরাহ্ণ
Link Copied!

নাগেশ্বরী মুক্তমঞ্চ উদ্বোধন করলেন রংপুর বিভাগীয় কমিশনার হাবিবুর রহমান

কুড়িগ্রাম প্রতিনিধি ।। কুড়িগ্রামের নাগেশ্বরী আধুনিক মুক্তমঞ্চের উদ্বোধন করেছেন রংপুর বিভাগীয় কমিশনার মো. হাবিবুর রহমান।

সোমবার দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ চত্তরে ঐতিহ্যবাহী মঞ্চের উদ্ধোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল আরীফ, সিভিল সার্জণ ডা. মনজুর-ই-মুর্শেদ, উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান, উপজেলা নির্বাহী অফিসার কাউছার আহাম্মেদ, পৌরসভার মেয়র মোহাম্মদ হোসেন ফাকুসহ উপজেলার বিভিন্ন ইউপি চেয়ারম্যান ও সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে গর্ভবতী নারী, প্রসূতি মা, শূণ্য থেকে ৩৬ মাসেরর শিশুর পুষ্টিসেবা ও কম-জন্ম ওজনের নবজাতকের যতœ উন্নয়নে কমিউনিটি বেজড এনগেজমেন্ট (সিবিই) প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ে ইউনিয়ন পরিষদ স্বেচ্ছাসেবকদের ৩ দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার।

এছাড়াও অফিসার্স ক্লাবের আধুনিকায়নের উদ্বোধন ও উপজেলা চত্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন তিনি। পরে উপজেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজ পরিদর্শণ করেন।

স/এষ্