ঢাকাশনিবার , ২৭ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পন্ড হলো দক্ষিণ খান থানায় ওপেন হাউজ ডে

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২৭, ২০২৪ ১১:১৫ অপরাহ্ণ
Link Copied!

পন্ড হলো দক্ষিণ খান থানায় ওপেন হাউজ ডে

মোঃরফিকুল ইসলাম মিঠু উত্তরা ঢাকা।। `পুলিশই জনতা জনতাই পুলিশ’ এই স্লোগান কে সামনে রেখে ডিএমপির দক্ষিনখান থানা পুলিশের আয়োজনে শনিবার সকাল ১০ টায় ওপেন হাউজ ডে ২০২৪ অনুষ্ঠািত হওয়ার কথা থাকলেও উত্তরা বিভাগের উপ-পুলিশ কমিশনার না আসায় দুই ঘন্টা অপেক্ষায় রেখে হঠাৎ করেই অনুষ্ঠান বন্ধ ঘোষণা করে দিতে বাধ্য হয় দক্ষিনখান থানা পুলিশ।

জানা যায়, ওপেন হাউজ ডে ২০২৪ উপলক্ষে উত্তরা বিভাগে সকল থানা পুলিশ, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও ব্যবসায়ী, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষ এবং শিক্ষার্থীদের দাওয়াত দেওয়া হয়। সকাল থেকে রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা উপস্থিত হন দীর্ঘ দুই ঘন্টা বসিয়ে রেখে প্রধান অতিথি না আসায় অনুষ্ঠানটি বন্ধ করে দেয়ায় ক্ষোভ প্রকাশ করেন আমন্ত্রিত অতিথিদের মধ্যে অনেকেই। মূলত এই অনুষ্ঠানটি হলো পুলিশের।

অনুষ্ঠানে প্রধান অতিথি না আসলেও শেষ পর্যন্ত উপস্থিত ছিলেন দক্ষিনখান জোনের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার আতিকুর রহমান, দক্ষিণখান জোনের সহকারী পুলিশ কমিশনার জনাবা রাকিবা ইয়াসমিন, দক্ষিনখান থানার অফিসার ইনচার্জ সিদ্দিকুর রহমান, দক্ষিণখান থানা পুলিশ পরিদর্শক তদন্ত গাজী সালাহ উদ্দিন, দক্ষিণখান থানা পুলিশ পরিদর্শক অপারেশন মোঃ আব্দুস কুদ্দুস, এছাড়াও উপস্থিত ছিলেন কমিউনিটি পুলিশিং এর সভাপতি বীর মুক্তিযোদ্ধা এস এম তোফাজ্জল হোসেন, অবসরপ্রাপ্ত পুলিশ সুপার মইনুদ্দিন প্রমুখ।

এ বিষয়ে দক্ষিণখান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সিদ্দিকুর রহমান টেলিফোনে এক সাক্ষাৎকারে বলেন আজকের ওপেন হাউজ ডে তে ঢাকা মেট্রোপলিটন উত্তরা বিভাগের উপ পুলিশ কমিশনার স্যারের উপস্থিত থাকার কথা থাকলেও ব্যস্ততার কারণে তিনি উপস্থিত হতে পারেননি, এই কারণে আমরা উপস্থিত সকলের কাছে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

স/এষ্