ঢাকাবুধবার , ২৪ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

ইফা কর্মকর্তার শার্শার খামারপাড়া দারুল আরাকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ২৪, ২০২৪ ৫:৪৭ অপরাহ্ণ
Link Copied!

ইফা কর্মকর্তার শার্শার খামারপাড়া দারুল আরাকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন

মনির হোসেন বেনাপোল ।। শার্শা উপজেলার লক্ষণপুর ইউনিয়নের (খামারপাড়া) দারুল আরাকাম ইবতেদায়ী মাদ্রাসা পরিদর্শন করেছেন ইসলামিক ফাউন্ডেশন (ইফা) যশোরের উপ-পরিচালক বিল্লাল-বিন কাশেমসহ অন্যান্যরা।

মঙ্গলবার (২৩জানুয়ারি) দুপুরে তিনি প্রতিষ্ঠানটি পরিদর্শনে গিয়ে সার্বিক কার্যক্রম খোঁজখবর নেন। তিনি শিক্ষার্থীদের উপস্থিতি ও প্রতিষ্ঠান পরিচালনা কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন।

এদিকে ইসলামিক ফাউন্ডেশন যশোরের উপ-পরিচালক বিল্লাল-বিন কাশেমসহ অতিথিরা মাদ্রাসায় পৌছালে প্রতিষ্ঠানের সভাপতি অধ্যাপক গোলাম মোস্তফা, শিক্ষক সারাহ খাতুন সাথী, শিলা খাতুন, তবিবুল ইসলাম ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

পরিদর্শনে আরো উপস্থিত ছিলেন ইসলামিক ফাউন্ডেশনের সুপারভাইজার মঈনুদ্দিন খান ও শাহাজাহান আলীসহ মডেল কেয়ারটেকার ও সাধারণ কেয়ারটেকার।

স/এষ্