লালমনিরহাটে ৩ দিন ধরে কুয়াশার চাঁদরে ঢাকা, জনজীবন অতিষ্ঠ
লাভলু শেখ লালমনিরহাট থেকে।। লালমনিরহাটে শীতের কামড় ৩ দিন ধরে কুয়াশার চাঁদরে ঢাকা। ঠাণ্ডা আর ঘন কুয়াশা এবং হিমেল হাওয়ায় লালমনিরহাটের ৫ উপজেলার জনজীবন অতিষ্ঠ ও বির্পযস্ত হয়ে পড়েছে।
গত সোমবার থেকে ১১ জানুয়ারী বৃহস্পতিবার পর্যন্ত সূর্যের দেখা মেলেনি। ফলে শহর ও গ্রাম-গঞ্জের জনজীবন কাহিল হয়ে পড়েছে। নিম্ন আয়ের মানুষেরা বেড় না হওয়ায় মানবেতর জীবন যাপন করছেন।
অপরদিকে রাস্তাঘাটে যানবাহন ও মানুষ চলাচল কমে গেছে। হাতে কাজ না থাকায় চরের অভাবী মানুষের ঘরে খাদ্যাভাব দেখা দিয়েছে। শীতবস্ত্রের অভাবে হতদরিদ্র মানুষগুলো চরম কষ্টে দিনাতিপাত করছে।
লালমনিরহাটের ৫টি উপজেলায় তীব্র শীতের কারনে গ্রামাঞ্চল সহ তিস্তা-ধরলা বেষ্টিত ৬৩ চরের মানুষ পড়েছে সবচেয়ে বেকায়দায় । গত সোমবার থেকে সারা – রাত দিন তীব্র শীত ও হিমেল হাওয়া অব্যহত রয়েছে। এ কারনে রাস্তা ঘাট ফাঁকা। সরকারী -বেসরকারী ভাবে শীত বস্র বিতরণ করা হলেও তা চাহিদা তুলনায় সামান্য।
এ বিষয়ে লালমনিরহাট আবহাওয়া পর্যবেক্ষণ অফিসের কর্মকর্তা কৃষিবিদ শামীম আশরাফ জানান, বাতাসের আদ্রতা প্রায় ৯০ থেকে ৯২ শতাংশ হওয়ায় কুয়াশার এত ঘনত্ব বেড়েছে।
আবহাওয়ায় উচ্চ বলয় চাপের কারণে এ অবস্থার সৃষ্টি হয়েছে। তবে তাপমাত্রা সর্বনিম্ন ৯ ডিগ্রি সেলসিয়াস তবে জেলার কোথাও কোথাও তা ৮ ডিগ্রী তাপমাত্রা রয়েছে। কুয়াশা আরও কয়েকদিন থাকতে পারে বলে তিনি নিশ্চিত করেছেন।
স/এষ্

