ঢাকাবুধবার , ১০ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

৩৩৭ ভোট পেয়ে ৩ প্রার্থীর চেয়ে এগিয়ে দয়াল

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ১০, ২০২৪ ৮:২০ অপরাহ্ণ
Link Copied!

৩৩৭ ভোট পেয়ে ৩ প্রার্থীর চেয়ে এগিয়ে দয়াল

নিজস্ব প্রতিবেদক ।। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৮ আসনের হাতঘড়ি মার্কার প্রার্থী ও বাংলাদেশ কল্যাণ পার্টির ভাইস চেয়াম্যান বৌদ্ধধর্মীয় নেতা দয়াল কুমার বড়ুয়া ৩৩৭ ভোট পেয়ে সপ্তম হয়েছেন। আসনটিতে মোট প্রার্থী ছিলেন ১০ জন। সে হিসেবে তিনি ৩ জনের চেয়ে এগিয়ে রয়েছেন।

ভোটের আগে দয়াল কুমার বড়ুয়ার ব্যাপক জনপ্রিয়তা থাকলেও নির্বাচনের এমন ফলাফলে হতাশ হয়েছেন হাত ঘড়ি মার্কার সমর্থকেরা।

মূলত জন সমর্থন পেয়েই ভোটের আগে জয়ের বিষয়ে আত্মবিশ্বাসী ছিলেন দয়াল কুমার বড়ুয়া ।

কিন্তু বড় ব্যবধানে পরাজয়ে হলেও মাঠ পর্যায়ে দয়াল কুমার বড়ুয়া নামটি বেশ পরিচিতি পেয়েছে। যা আগামীতে তার পক্ষেই কথা বলবে মর্মে মন্তব্য করেছেন হাত ঘড়ির অনেক নির্ভক সমর্থক।