ঢাকারবিবার , ৭ জানুয়ারি ২০২৪
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাগেরহাট-৪ বিপুল ভোটে বিজয়ী বদিউজ্জামান সোহাগ ,৩ এ হাবিবুন নাহার

চমক নিউজ বার্তা কক্ষ
জানুয়ারি ৭, ২০২৪ ৯:৪০ অপরাহ্ণ
Link Copied!

বাগেরহাট-৪ বিপুল ভোটে বিজয়ী বদিউজ্জামান সোহাগ ,৩ এ হাবিবুন নাহার

 এস. এম সাইফুল ইসলাম কবির,বাগেরহাট ।। বাগেরহাটের চারটি সংসদীয় আসনে মধ্যে নৌকার দুই প্রার্থী বাগেরহাট- ৩ আসনে বন-পরিবেশ, জলবায়ু পরিবর্তন মন্ত্রণায়য়ের উপমন্ত্রী হাবিবুন নাহার ও বাগেরহাট- ৪ আসনে কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ বিপুল ভোটে বিজয়ী হয়েছেন।

বাগেরহাট- ৩ আসনে উপমন্ত্রী হাবিবুন নাহার (নৌকা) ৮৫ হাজার ৪১৭ ভোট পেয়ে চতুর্থবার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) বীর মুক্তিযোদ্ধা মো. ইদ্রিস আলী ইজারাদার পেয়েছেন মাত্র ৫৭ হাজার ৬৫২ ভোট।

বাগেরহাট- ৪ আসনে কেন্দ্রীয় ছাত্রীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ (নৌকা) ১ লাখ ৯৯ হাজার ৪৪৫ ভোট পেয়ে প্রথমবার সংসদ সদস্য নিবাচিত হয়েছেন।

তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন বঞ্চিত বিদ্রোহী স্বতন্ত্র প্রার্থী (ঈগল) ও দুপুরে নির্বাচন বর্জনকারী মো. জামিল হোসাইন পেয়েছেন মাত্র ৬ হাজার ভোট। অন্য দুটি আসনে নৌকার প্রার্থী বিপুল ভোটে এগিয়ে রয়েছেন।