রাজধানী তুরাগে চারটি বসতঘরও আসবারপত্র আগুনে ভস্মীভূত
মনির হোসেন জীবন- রাজধানী তুরাগের চন্ডাল ভোগ গ্রামে একটি বসত বাড়িতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে উত্তরা স্টেশন থেকে দু’টি ইউনিট দ্রুত ঘটনাস্হলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে। সম্পূর্ণ আগুন নির্বাপণ করা হয় বিকেল ৩ টা ৫০ মিনিটে। তবে, এতে কেউ হতাহত হয়নি।
আজ বুধবার দুপুরে তুরাগের চন্ডাল ভোগ গ্রামে নাসির উদ্দিনের বাড়িতে এ আগুন লাগার ঘটনা ঘটে।
আজ রাতে “দি লাইফ সেভিং ফোর্স বাহিনী “সদরদপ্তরের ডিউটি অফিসার রোজিনা আক্তার এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, বুধবার দুপুর ৩ টা ৭ মিনিটের সময় তুরাগের চন্ডাল ভোগ গ্রামের নাসির উদ্দিনের বসত বাড়িতে আগুনের সূত্রপাত হয়। এসময় চার কক্ষ বিশিষ্ট একটি বসতঘর ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে বাসার টিভি, ফ্রিজসহ অন্যান্য আসবারপত্র ভস্মীভূত হয়েছে।
আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ৩ লাখ টাকা এবং উদ্বার প্রায় ১০ লাখ টাকা। গ্যাস লাইনের চুলা থেকে এ আগুনের সূত্র হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।

