লালমনিরহাটে নৌকার প্রতিদ্বন্দ্বি হচ্ছেন আ’লীগ নেতারাই
লাভলু শেখ, লালমনিরহাট থেকে।। আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার প্রতিদ্বন্দ্বি হতে স্বতন্ত্র প্রার্থী হিসেবে লালমনিরহাট-২ আসনে মনোনায়ন পত্র ক্রয় করেছেন জেলা আ’লীগের সহ সভাপতি সিরাজুল হক এবং লালমনিরহাট সদর-৩ আসনে জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি জাবেদ হোসেন বক্কর।
মঙ্গলবার ২৮ নভেম্বর দুপুরে লালমনিরহাট সদর উপজেলা ও আদিতমারী উপজেলা নির্বাচন অফিসারের কায়ালয় থেকে মনোনায়ন পত্র ক্রয় করেন জেলা আ’লীগের সহ সভাপতি সিরাজুল হক এবং সাবেক ছাএ লীগ সভাপতি নেতা জাবেদ হোসেন বক্কর।
জানা গেছে, আসছে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে লালমনিরহাট ২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে আ’লীগের মনোনায়ন ফরম সংগ্রহ করেন ৫ জন। যদিও এ আসনটিতে আ’লীগের ২টি গ্রুপের প্রকাশ্য দ্বন্দ্ব দীর্ঘ দিনের। যার একটিতে নেতৃত্ব দিচ্ছেন বর্তমান সংসদ সদস্য সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ। অপরটিতে এফবিসিসিআইয়ের সাবেক পরিচালক জেলা আ’লীগের সহ সভাপতি সিরাজুল হক।
মনোনায়ন দৌড়ে অনেকের ধারনা ছিল এ আসনে নৌকার মাঝি হবেন সমাজকল্যাণ মন্ত্রী অথবা জেলা আ’লীগের সহ সভাপতি সিরাজুল হক। জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে নৌকার মনোনায়নপএ পেয়েছেন সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ।
দলীয় মনোনায়ন না পেলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনায়ন পত্র সংগ্রহ করেছেন, জেলা আ’লীগের সহ সভাপতি সিরাজুল হক। এ সময় তার সাথে ছিলেন নৌকার প্রার্থী সমাজকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদের ছোট ভাই কালীগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, আদিতমারী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক ইমরুল কায়েস, উপজেলা যুবলীগের সম্পাদক ভাদাই ইউপি চেয়ারম্যান কৃষ্ণকান্ত রায় বিদুর, সারপুকুর ইউপি চেয়ারম্যান হুমায়ুন কবির ও কমলাবাড়ি ইউপি চেয়ারম্যান মাহমুদ ওমর চিশতী।
একই দিন লালমনিরহাট -৩ সদর আসনে নৌকার বিপক্ষে স্বতন্ত্র প্রার্থী হিসেবে জেলা নির্বাচন অফিসে মনোনায়ন ক্রয় করেছেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান জাবেদ হোসেন বক্কর।
এ আসনে নৌকার মনোনায়ন পেয়েছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান অ্যাডভোকেট মতিয়ার রহমান।
স/এষ্

