ঢাকারবিবার , ১৯ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

টঙ্গীতে হাসান উদ্দিন মোল্লার স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১৯, ২০২৩ ৬:০৬ অপরাহ্ণ
Link Copied!

টঙ্গীতে হাসান উদ্দিন মোল্লার স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

টঙ্গী (গাজীপুর) প্রতিনিধি ।। গাজীপুরের টঙ্গীতে গত শনিবার সন্ধ্যায় টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদ আয়োজিত বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টঙ্গী শাখা সংসদের সাবেক সভাপতি হাসান উদ্দিন মোল্লার স্মরণে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে ৷

টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের নির্বাহী সদস্য আ স ম জাকারিয়ার সভাপতিত্বে ও টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সভাপতি শাহজাহান শোভনের পরিচালনায় আলোচনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট, টঙ্গীর সাবেক সভাপতি শেকানুল ইসলাম শাহী, বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী টঙ্গী শাখা সংসদের সভাপতি মাধব আচার্য, সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি, টঙ্গী কালচারাল সোসাইটির সাবেক সাধারণ সম্পাদক আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক গাজীপুর মহানগর শাখার সভাপতি মনিরুল ইসলাম রাজিব, ডাঃ নয়ন পাটোয়ারী, বৃহত্তর কুমিল্লা সমিতির সাংগঠনিক সম্পাদক সাদেক হোসেন, অভিনেতা অমল কৃষ্ণ রায়, গাজীপুর জেলা উদীচী শিল্পীগোষ্ঠী অর্থ সম্পাদক নাদিম মোড়ল, সিরাজুল ইসলাম, ফাহাদ হাওলাদার প্রমূখ ৷

কবিতা আবৃত্তি করেন অমল কৃষ্ণ রায়, নাটক ভিক্ষুক সমাচার পরিবেশন করেন চন্দ্রবিন্দু থিয়েটার ৷ নাটকটি রচনা ও নির্দেশনা দেন নাদিম মোড়ল ৷

স/এস্