টঙ্গীতে সাংবাদিক সাজু এর স্মরণ সভা
টঙ্গী প্রতিনিধি ।। ৮০ ও ৯০ দশকের কলমযোদ্ধা দৈনিক জনকণ্ঠ পত্রিকার সাব- এডিটর, সাপ্তাহিক অগ্নিসাক্ষী পত্রিকার প্রধান সম্পাদক, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি শাহজাহান সিরাজ সাজু’র স্মরনে শোকসভা, মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্টিত হয় ।
সাংবাদিক উন্নয়ন কেন্দ্র গত ১৭ নভেম্বর রোজ শুক্রবার বাদ মাগরিব গাজীপুরের টঙ্গীতে গাজীপুর সিটি কর্পোরেশন টঙ্গী অঞ্চল-১ হল রুমে এ শোক সভার আয়োজন করে।
টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি মেরাজ উদ্দিনের সভাপতিত্বে ও সাংবাদিক উন্নয়ন কেন্দ্রের সভাপতি অলিদুর রহমান অলি ও সাধারণ সম্পাদক শাহজাহান শোভনের পরিচালনায় শাহজাহান সিরাজ সাজুকে নিয়ে স্মৃতিচারণ মূলক বক্তব্য রাখেন দৈনিক নওরোজ পত্রিকার মফস্বল সম্পাদক মনসুর আহমেদ, টঙ্গী প্রেসক্লাবের সাবেক সভাপতি সৈয়দ আতিক, এসএম নূরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক হেদায়েত উল্লাহ, সাধারণ সম্পাদক মাহবুব চৌধুরী, সাংবাদিক শামসুল হক ভূইয়া, শেখ আজিজুল হক, টঙ্গী কালচারাল সোসাইটির সভাপতি বীরমুক্তিযোদ্ধা এবিএম সাইদুল হক, টঙ্গী থিয়েটার সমন্বয় পরিষদের সাবেক সাধারণ সম্পাদক আজিজ টিপু, সুশাসনের জন্য নাগরিক সুজন গাজীপুর মহানগর সভাপাতি মনিরুল ইসলাম রাজিব, মরহুমের পরিবারের পক্ষ থেকে আব্দুল হান্নান ভূইয়া, হাসান আল মামুন, সোহান প্রমূখ।
স্মৃতিচারণে সাংবাদিক শাহজাহান সিরাজ সাজু’র কর্মময় জীবন ও ব্যক্তি জীবনের নানা দিক তুলে ধরেন। আলোচনা শেষে মরহুমের জন্য ও টঙ্গীর সিনিয়র সাংবাদিক এম আব্দুল্লাহ, বীরমুক্তিযোদ্ধা ওয়াজ উদ্দিন, দেওয়ান রফিকুল ইসলাম মাখন, মাহবুব তরফদার রোগ মুক্তি কামনা করে দোয়া করা হয়।
স/এষ্

