যাত্রাবাড়ীতে সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় এক যুবক নিহত
শফিকুল ইসলাম : রাজধানীর যাত্রাবাড়ীতে রাস্তাপারাপারের সময় সড়ক দুর্ঘটনায় অজ্ঞাতপরিচয় (২৭) এক যুবক নিহত হয়েছেন।
পুলিশ বলছে, নিহত ওই যুবকের পরনে টি-শার্ট ও কালো রঙের জিন্স প্যান্ট ছিল।
আজ মঙ্গলবার ভোর সোয়া ৪টার দিকে যাত্রাবাড়ী মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে এ দুর্ঘটনা ঘটে।
আজ ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (ওসি) মো: বাচচু মিয়া এ খবর নিশ্চিত করেছেন।
এদিকে, আজ সকালে ডিএমপির যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস জানান, মঙ্গলবার ভোরে যাত্রাবাড়ীর চৌরাস্তায় মেয়র হানিফ ফ্লাইওভারের নিচে রাস্তাপারাপারের সময় অজ্ঞাতনামা কোনো যানবাহন তাকে ধাক্কা দেয়।
এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে খবর পেয়ে ঘটনাস্হল থেকে নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
তিনি জানান, আশপাশের কেউই তার নাম-পরিচয় শনাক্ত করতে পারেনি। ফিঙ্গারপ্রিন্টের সাহায্যে তার পরিচয় জানার চেষ্টা করা হচেছ।
এবিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্হা গ্রহন করা হয়েছে।
স/এষ্

