ঢাকাশুক্রবার , ৩ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

তুরাগে তোতা মিয়া মাদবরের ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ৩, ২০২৩ ৮:৩০ অপরাহ্ণ
Link Copied!

তুরাগে তোতা মিয়া মাদবরের ২৪তম মৃত্যু বার্ষিকী পালিত

মনির হোসেন জীবন ।। বিশিষ্ট সমাজসেবক ও বাউল শিল্পী মরহুম তোতা মিয়া মাদবরের ২৪তম মৃত্যু বার্ষিকী উদযাপন উপলক্ষে দোয়া ও মিলাদ মাহফিল গতকাল বৃহস্পতিবার বাদ মাগরিব রাজধানী তুরাগের ডিয়াবাড়ী মডেল হাইস্কুল প্রাঙ্গণে অনুষ্টিত হয়েছে।

তোতা মিয়া মাদবর ফাউন্ডেশন এই অনুষ্টানের আয়োজন করেন। এছাড়া একই স্হানে রাতে এক বিশেষ বাউল গানের আসরের (আড্ডা) আয়োজন করা হয়।

অনুষ্টানে উপস্হিত ছিলেন, ডিয়াবাড়ী মডেল হাইস্কুলের প্রতিষ্টাতা চেয়ারম্যান ও খেলা ঘর ঢাকা মহানগর উত্তরের সভাপতি এডভোকেট আরিফুর রহমান, স্কুলের প্রধান শিক্ষিকা ফাতেমা শেখ, মহানগর খেলা ঘর সম্পাদক মো: জাকির হোসেন, ইয়াসীন আরাফাত, চমক খেলা ঘরের সভাপতি আব্দুর কাদির মাস্টার, মো: সেলিম হোসেন, উত্তরা প্রেসক্লাবের সাবেক সভাপতি মো: রাসেল খান, সাংবাদিক মাহফুজুল আলম খোকন, রবিউল ইসলাম রাজু প্রমুখ।

এসময় বাংলাদেশের বাউল গানের সম্রাট পাগল মনির, সাংবাদিক জিয়াউর রহমান জিয়া, অনন্যা সরকার, বাউল আলমগীর, প্রতিবন্ধী বাদন সরকারসহ অন্যান্য শিল্পীরা গান পরিবেশন করেন। পরে প্রায় ৫ শতাধিক লোকের মাঝে তবারক খিচুড়ি বিতরণ করা হয়।

স/এষ্