ঢাকাবুধবার , ১ নভেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

মহাখালী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য আটক

চমক নিউজ বার্তা কক্ষ
নভেম্বর ১, ২০২৩ ৬:০৯ অপরাহ্ণ
Link Copied!

মহাখালী থেকে আনসারুল্লাহ বাংলা টিমের এক সদস্য আটক

মনির হোসেন জীবন ।। নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন ‘আনসারুল্লাহ বাংলা টিম’র এক সক্রিয় সদস্যকে রাজধানীর মহাখালী থেকে গ্রেফতার করেছে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)।

এটিইউ পুলিশ জানিয়েছে, আটককৃতের নাম মো: রাকিব হোসেন (২১)। সে পটুয়াখালী জেলার পটুয়াখালী সদর থানার ছোট বিঘাই গ্রামের মো. শাহজাহান খলিফার পুত্র।

আটককৃত রাকিব রাজধানীর মহাখালীতে একটি বহুতল ভবনে প্রাইভেট সিকিউরিটি কোম্পানীর গার্ড হিসেবে কাজ করত বলে জানা গেছে।

আজ বিকেলে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ) (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) পুলিশ সুপার (অপারেশনস্) অতিরিক্ত দায়িত্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন এ খবর নিশ্চিত করেছেন।

এদিকে, এটিইউ’র মিডিয়া বিভাগের সিনিয়র এএসপি ওয়াহিদা পারভীন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)র একটি দল গতকাল মঙ্গলবার দিবাগত রাত ৮ টার দিকে রাজধানীর বনানী থানার মহাখালী এলাকায় ঝটিকা অভিযান চালিয়ে জঙ্গি সদস্য রাকিবকে আটক করতে সক্ষম হয়।

তিনি জানান, গ্রেফতারকালে তার কাছ থেকে দাওয়াতি কার্যক্রমে ব্যবহৃত দুইটি মোবাইল ফোন, দুইটি সিম কার্ড ও বিভিন্ন ডকুমেন্ট জব্দ করেছে।

এটিইউ পুলিশের এ কর্মকর্তা জানান, গ্রেফতারকৃত মো. রাকিব হোসেন জসীম উদ্দিন রাহমানির ওয়াজ শুনে উদ্বুদ্ধ হয়ে “আনসারুল্লাহ বাংলা টিম”র সমর্থক ও সক্রিয় সদস্য হয়। পরবর্তীতে রাকিব সোশ্যাল মিডিয়ায় নিষিদ্ধ জঙ্গি সংগঠনের পক্ষে বিভিন্ন প্রচার—প্রচারণাসহ বর্তমান গণতান্ত্রিক সরকারকে উৎখাতের মাধ্যমে দেশে তথাকথিত খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠার লক্ষ্যে রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র করে দীর্ঘদিন যাবৎ বিভিন্ন কার্যক্রম পরিচালনা, নতুন সদস্য সংগ্রহ ও জনসমর্থন আদায়ের লক্ষ্যে বিভিন্ন সাংগঠনিক কাজে জড়িত ছিল।

এছাড়া জঙ্গি রাকিব গ্রেফতার হওয়ার পূর্ব পর্যন্ত পাঁচটি এনক্রিপ্টেড মেসেজিং অ্যাপসহ বিভিন্ন অ্যাপস ব্যবহার করে তার অন্যান্য সহযোগীদের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে আসছিল।

ওয়াহিদা পারভীন জানান, গ্রেফতারকৃত জঙ্গি সদস্য মো. রাকিব হোসেন ও তার পলাতক সহযোগী আসামীদের বিরুদ্ধে ডিএমপির বনানী মডেল থানায় সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা দায়ের করা হয়েছে এবং তাকে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করা হয়েছে।

স/এষ্