ঢাকাসোমবার , ২৩ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন

চমক নিউজ বার্তা কক্ষ
অক্টোবর ২৩, ২০২৩ ৮:২৩ অপরাহ্ণ
Link Copied!

২০২৪ সালেও সরকারি ছুটি ২২ দিন

নিজস্ব প্রতিবেদক ।। চলতি বছরের মতো আসছে বছরেও সরকারিভাবে ২২ দিন ছুটির অনুমোদন দিয়েছে সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে সোমবার (২৩ অক্টোবর) তার কার্যালয়ে মন্ত্রিসভা বৈঠকে ২০২৪ সালের সরকারি ছুটির তালিকা অনুমোদন দেওয়া হয়।  সভা শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব মাহবুব হোসেন এ তথ্য জানিয়েছেন।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘আমরা দেখতে পাচ্ছি, জাতীয় দিবস ও বিভিন্ন সম্প্রদায়ের ধর্মীয় পর্বসহ বিভিন্ন উপলক্ষ্যে সব মিলিয়ে আগামী বছর মোট ২২ দিন সরকারি ছুটি থাকবে। এর মধ্যে আবার দুদিন পড়েছে শুক্রবার।’

এছাড়া ধর্মীয় কারণে বিভিন্ন সম্প্রদায় ঐচ্ছিক ছুটি নিতে পারবেন জানিয়ে তিনি বলেন, ‘সেটি আমাদের আছে।’ মন্ত্রিপরিষদ সচিব আরও জানান, চলতি বছরও (২০২৩ সাল) সরকারি ছুটি ২২ দিন ছিল। তবে এর মধ্যে আট দিন পড়েছিল সাপ্তাহিক বন্ধের দিন শুক্র ও শনিবার।

স/এষ্