গৌরীপুরে ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীদের মানববন্ধন
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় ক্ষতিগ্রস্ত মৎস্যচাষীরা আর্থিক সহযোগিতা ও প্রণোদনার দাবিতে মানববন্ধন করেছেন। রবিবার সকালে পৌর শহরের কালীখলায় এ মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। এতে সরকারের কাছে তাঁরা আর্থিক সহযোগিতা ও প্রণোদনা দাবী করেন।
বর্মন মৎস্য হ্যাচারীর স্বত্বাধিকারী যতীন্দ্র চন্দ্র বর্মণের সভাপতিত্বে ও মেহেরাব আরেফিন বাঁধনের সঞ্চালনায় উক্ত মানববন্ধনে বক্তব্য রাখেন- গৌরীপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান, রামগোপালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি, রামগোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, মৎস্যচাষী মোঃ শিবুল মিয়া, মোঃ উজ্জ্বল মিয়া, আব্দুল্লাহ আল মামুন উজ্জ্বল, একলাছুর রহমান কিরন, হুমায়ুন কবীর, রফিকুল ইসলাম, সুনীল বর্মন প্রমুখ।
গৌরীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন জানান- ভারী বর্ষণের ফলে সৃষ্ট বন্যায় গৌরীপুরে ২৭৪ কোটি টাকার মাছ, ১৪শত হেক্টর ফসলি জমি ও ১০০ হেক্টর সবজির বাগান ক্ষতিগ্রস্থ হয়েছে। ক্ষতিগ্রস্তদের তালিকা ইতিমধ্যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হয়েছে।
স/বি

