টয়োপে পুরস্কার পেলেন দশজন
চমক প্রতিবেদক||টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টয়োপ) পুরস্কার-২০২৩ পেলেন দশ জন। অনুর্ধ্ব ৪০ বছর বয়সী ১০ জন তরুণ-তরুণীদের নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতি বছর ১০০ টি দেশে এই টয়োপ পুরস্কার আয়োজন করে থাকে। নেতৃত্ব গঠনের সুযোগ করে দেওয়ার মাধ্যমে তরুণদের ইতিবাচক পরিবর্তনের দিকে এগিয়ে নিয়ে যাওয়াই আয়োজক প্রতিষ্ঠানের মিশন।
বাংলাদেশও প্রতি বছর টয়োপ পুরস্কার আয়োজন করে থাকে। রাজধানীর একটি হোটেলে শুক্রবার বাংলাদেশের ১০ জন তরুণ-তরুণীকে এ বছর নিজ নিজ ক্ষেত্রে অসামান্য অবদান রাখার জন্য সম্মাননা প্রদান করা হয়।
এ বছরের পুরস্কার প্রাপ্তদের তালিকায় আছেন চিকিৎসা উদ্ভাবনে অসামান্য অবদানের জন্য ডাঃ সায়েদুল আশরাফ কুশল, উদ্যোক্তা ক্ষেত্রে অর্জনে ফারনাজ আলম, ব্যক্তিগত অর্জনে ইশতিয়াক আহমেদ, একাডেমিক নেতৃত্বে মাহমুদুল হাসান সোহাগ, খেলাধুলায় মোঃ রোমান সানা, সাংস্কৃতিক অর্জনে মেহজাবিন চৌধুরী, উদ্যোক্তা ক্ষেত্রে অর্জনে মীর শাহরুথ ইসলাম, অর্থনীতিতে সায়মা ইসলাম, ব্যক্তিগত অর্জনে সাইফুল ইসলাম এবং প্রযুক্তি ক্ষেত্রে সৈয়দ আব্দুল্লাহ জায়েদ। স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রী মো: তাজুল ইসলাম টয়োপ ২০২৩ এর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
এছাড়া বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশে কানাডার হাই কমিশনার লিলি নিকোলস এবং বাংলাদেশে ব্রুনাই দারুসসালামের হাইকমিশনার হাজী হ্যারিস বিন হাজী ওসমান।
স/ত

