গৌরীপুরে জলাবদ্ধতায় মরছে জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত গ্রীণ নার্সারীর ২৪ লক্ষ টাকার চারা গাছ
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি শেখ বিপ্লব- ভারী বর্ষণের পর জলাবদ্ধতায় নষ্ট হয়ে যাচ্ছে গতবছর জাতীয় পুরুষ্কার প্রাপ্ত দেশসেরা ‘গ্রীণ নার্সারী’।

ময়মনসিংহের গৌরীপুর উপজেলার অচিন্তপুর ইউনিয়নের দাড়িয়াপুর গ্রামে ২২০ শতক জমিতে গড়ে উঠা এ নার্সারীতে বর্তমানে এক লাখের বেশি চারাগাছ রয়েছে
তমধ্যে ৫৩ হাজার চারাগাছ মারা যাচ্ছে জমে থাকা পানির কারণে। এতে প্রায় ২৪ লাখ টাকার ক্ষয়ক্ষতির আশংকা করছেন গ্রীণ নার্সারীর মালিক মোঃ গাজী মামুদ।
জানা যায়, ১৯৯৬ সালে এ নার্সারীটি গড়ে তোলেন গাজী মামুদের বাবা গাজী ছমির উদ্দিন। তার মৃত্যুর পর থেকে মামুদ দ্বায়িত্ব পালন করছেন। ইতিমধ্যে উপজেলা ও জেলায় বার বার ১ম স্থান অর্জন করেছে গ্রীণ নার্সারী।
মামুদ জানান, সম্প্রতি টানা ভারী বর্ষণের কারণে নার্সারীতে জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। এতে বাগানের ভিয়েতনামী মাল্টা ৮ হাজার, বারী-১ মাল্টা ২০ হাজার, আমড়া হাইব্রিড ৫ হাজার, সবেদা, শরলা, নাশপতি, তেজপাতা, লটকন, লেবু, এলাচিসহ শোভাবর্ধণকারী ২০ হাজার চারাগাছ মারা যাচ্ছে।
গৌরীপুর উপজেলা কৃষি কর্মকর্তা নিলুফার ইয়াসমিন জানান- দাড়িয়াপুর গ্রামের গ্রীণ নার্সারীটি জাতীয় পুরুষ্কারপ্রাপ্ত। সম্প্রতি বৃষ্টিতে জলাবদ্ধতার কারণে এটিসহ উপজেলার আরও ৪-৫টি নার্সারীর চারাগাছ মারা যাচ্ছে। আমরা ক্ষয়ক্ষতি পরিমাপের একটি তালিকা করছি।

