ঢাকাসোমবার , ৯ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে জাতীয় জন্ম-মৃ্ত্যু নিবন্ধন দিবস পালিত

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৯, ২০২৩ ৪:৫২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে জাতীয় জন্ম-মৃ্ত্যু নিবন্ধন দিবস পালিত

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি-ময়মনসিংহের গৌরীপুরে শোভাযাত্রা ও আলোচনা সভার মধ্য দিয়ে জাতীয় জন্ম-মৃ্ত্যু নিবন্ধন দিবস পালিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে এ উপলক্ষে সোমবার (৯ অক্টোবর) দুপুর ১১ টায় অফিসার্স ক্লাবে বর্নাঢ্য শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিনের সভাপতিত্বে ও উপজেরা পরিষদের সহকারী প্রোগ্রামার মোহাম্মদ আবুল কালাম আজাদের সঞ্চালনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন জাতীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খান।

আরো বক্তব্য রাখেন সহকারী কমিশনার ভুমি আফরোজা আফসানা,ওসি তদন্ত ইমরান আল হোসাইন, উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন আহামেদ,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম,প্রেসক্লাবের সাবেক সভাপতি,সাংবাদিক ঐক্য ফোরামের সভাপতি বেগ ফারুক আহাম্মেদ,যুব উন্নয়ন কর্মকর্তা নন্দন দেবনাথ,সিধলা ইউপি সচিব লিটন মিয়া প্রমুখ।