ঢাকাবৃহস্পতিবার , ৫ অক্টোবর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা

চমক নিউজ, বেনাপোল অফিস
অক্টোবর ৫, ২০২৩ ৪:৩৪ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের মত বিনিময় সভা

ময়মনসিংহ বিভাগীয় প্রধান শেখ বিপ্লব-  ময়মনসিংহের গৌরীপুরে উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে তথ্য অধিকার আইন বাস্তবায়নের লক্ষে ময়মনসিংহ বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়ার মতবিনিময় ও জন অবহিতকরন সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা প্রশাসনের আয়োজনে স্থানীয় পাবলিক হলে (৫ অক্টোবর) বৃহস্পতিবার সকাল ১০ টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ফৌজিয়া নাজনিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন বিভাগীয় কমিশনার উম্মে সালমা তানজিয়া। অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোফাজ্জল হোসেন খান,গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান,উপজেলা আওয়ামীলীগের সভাপতি নিলুফার আনজুম পপি।

উপজেলার বিভিন্ন সমস্যা নিয়ে আরো বক্তব্য রাখেন প্রেসক্লাব সাধারন সম্পাদক আবু কাউছার চৌধুরী রন্টি,উপজেলা আওয়ামীলীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ডাঃ হেলাল উদ্দিন, প্রেস ক্লাবের সাবেক সভাপতি বেগ ফারুক আহাম্মেদ,অগ্রদুত নিকেতন আর্দশ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ম.নুরুল ইসলাম,নরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজুল হক,গৌরীপুর পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনামুল হক সরকার,উপজেলা সহকারী শিক্ষা কর্মকর্তা আবু রায়হান, ইউপি চেয়ারম্যান আব্দুল্লাহ আল আমিন জনি,আল ফারুক,জায়দুল ইসলাম,মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আব্দুর রহিম,ডিপুটি কমান্ডার নাজিম উদ্দিন,মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন, প্রমুখ ।

আরো উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ভুমি আফরোজা আফসানা,উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা,মহিলা ভাইস চেয়ারম্যান সালমা আক্তার রুবি,উপজেলা সাব-রেজিষ্ট্রার হেলেনা পারভিন,পৌর সভার প্যানেল মেয়র নাজিম উদ্দিনসহ উপজেলার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, বীরমুক্তিযোদ্ধা,জনপ্রতিনিধি, সাংবাদিক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ। পরে বিভাগীয় কমিশনার উপজেলা সহকারী কমিশনার ভুমির কার্যালয়,পৌর ভুমি অফিস,গৌরীপুর প্রেসক্লাব,স্থানীয় বঙ্গবুন্ধ চত্বরসহ বিভিন্ন স্থান পরিদর্শন করেন।

স/বি