ঢাকামঙ্গলবার , ২৬ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বাংলাদেশকে উড়িয়ে শিরোপা জিতলো নিউজিল্যান্ড

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২৬, ২০২৩ ৯:২৬ অপরাহ্ণ
Link Copied!

বাংলাদেশকে উড়িয়ে শিরোপা জিতলো নিউজিল্যান্ড

রাহুল রাজ ।। ১৭২ রানের ছোট লক্ষ্য তাড়া করতে নেমে ৯১ বল বাকি থাকতেই জয় নিজেদের করে নেয় নিউজিল্যান্ড। এই জয়ে ২০০৮ সালের পর বাংলাদেশের মাটিতে প্রথমবার ওয়ানডে সিরিজ জিতল কিউইরা। তিন ম্যাচের সিরিজটা নিউজিল্যান্ড জিতল ২-০ ব্যবধানে। এ বছর ঘরের মাঠে বাংলাদেশের তৃতীয় ওয়ানডে সিরিজ হার এটি। ইংল্যান্ড, আফগানিস্তানের পর এবার নিউজিল্যান্ডও বাংলাদেশে এসে ওয়ানডে সিরিজ জিতে গেল।

সেটাও খুব সহজে। ১৭২ রানের লক্ষ্য ছুঁতে গিয়ে নিউজিল্যান্ডের ব্যাটসম্যানদের শুধু শরীফুল ইসলামের প্রথম স্পেলটা দেখেশুনে পার করতে হয়েছে। নতুন বলে এই বাঁহাতি পেসার আগুনে বোলিংয়ে টানা ২ বলে ফিন অ্যালেন (২৮) ও ডিন ফক্সক্রফটের (০) উইকেট তুলে নেন। সে স্পেলটা পার করার পর নিউজিল্যান্ডকে বেশি কিছু করতে হয়নি। ওপেনার উইল ইয়াং নিউজিল্যান্ডের ইনিংসটা টেনে নেন ১৩০ রান পর্যন্ত।

নাসুম আহমেদের দুর্দান্ত এক ডেলিভারিতে আউট হওয়ার আগে ইয়াংয়ের ব্যাট থেকে আসে ৮০ বলে ৭০ রান। ১০টি চার ও ১টি ছক্কা ছিল তাতে। বাকি কাজটা করেছেন হেনরি নিকোলস (৮৬ বলে ৫০ রান) ও টম ব্লান্ডেল (১৬ বলে ২৩ রান)। নিউজিল্যান্ড লক্ষ্যটা পেরিয়ে যায় ৩৪.৫ ওভারে ৭ উইকেট হাতে রেখেই। ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ তে পিছিয়ে পড়েছে বাংলাদেশ। প্রথম ম্যাচ বৃষ্টিতে ভেসে গেলেও দ্বিতীয় ম্যাচে টাইগারদের ৮৬ রানে হারিয়েছে কিউইরা। মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচে মুখোমুখি হয়েছে দুই দল। এদিন মিরপুরে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ।

জবাবে ব্যাটিংয়ে নেমে ১৫ ওভার হাতে থাকতেই ১৭১ রানে অলআউট হয় টাইগাররা। এর আগে, টস জিতে ওপেনিংয়ে ব্যাট করতে আসেন তরুণ তানজিদ হাসান তামিম ও অভিষিক্ত জাকির হাসান। তবে বিশ্বকাপের আগে নিজেদের প্রমাণ করার ম্যাচে খালি হাতে ফিরেছেন দুই টাইগার ওপেনার। জাকির ১ ও তামিম ৫ রানে আউট হন। এদিন ব্যাটে আলো ছাড়াতে পারেননি তাওহীদ হৃদয়ও। ১৭ বলে ১৮ রান করে ফেরেন এই ডানহাতি ব্যাটার।

এরপর অভিজ্ঞ মুশফিকুর রহিমকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন অভিষিক্ত অধিনায়ক নাজমুল হাসান শান্ত। তবে ইনিংস বড় করতে পারেননি মুশফিক। ২৫ বলে ১৮ রান করে সাজঘরে ফেরেন এই ডানহাতি ব্যাটার। মাহমুদুল্লাহ ব্যাটে এসেই ১ রান নিয়ে ওয়ানডে ক্যারিয়ারের ৫ হাজার রানের মাইলফলক স্পর্শ করছেন। যা বাংলাদেশের চতুর্থ সর্বোচ্চ রান। ১৮ ওভারে ৪ উইকেট হারিয়ে শতক পূরণ করে বাংলাদেশ। টাইগারদের টপ অডার যখন আসার যাওয়ার মিছিলে ব্যস্ত, তখন ব্যাট হাতে আলো ছড়িয়েছেন শান্ত। ৫৪ বলে নিজের ফিফটি পূরণ করেন টাইগার অধিনায়ক। ভালো শুরু করেও ব্যাটিংয়ে থিতু হতে পারেননি রিয়াদও।

২৭ বলে ২১ রান করে রিয়াদ আউট হলে, ১৩ রান করে তার দেখানো পথে হাঁটেন শেখ মাহেদী। ৮৪ বলে ৭৬ রান করে সেঞ্চুরি না পাওয়ার আক্ষেপ নিয়ে শান্ত সাজঘরে ফিরলে টাইগারদের রানের চাকা থেমে যায়। শান্তর আউটের পর দ্রুতই গুটিয়ে যায় টাইগারদের লোয়ার অর্ডার। হাসান মাহমুদ (১), নাসুম আহমেদ (৭) ও শরিফুল ১ রানে আউট হলে ১৭১ রানে অলআউট হয় বাংলাদেশ। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট শিকার করেন এ্যাডম মিলনে। ট্রেন্ট বোল্ট ও কোল ম্যাককনচি দুই করে, লকি ফার্গুসন ও রাচিন রাবীন্দ্রা একটি করে উইকেট শিকার করেন। উইল ইয়াং ম্যাচ সেরা ও সিরিজ সেরা নির্বাচিত হন হেনরি নিকল্যাস।

স/এষ্