ব্যাটিং হতাশায় হারলো বাংলাদেশ
রাহুল রাজ ।। টাইগার ব্যাটিং লাইন দেখলেই গতকাল বোঝা গিয়েছিলো বিশ্বকাপের একাদশে জায়গা পাওয়া দৌড়ে সবাই কম বেশি ছিলেন চাপে। সেই চাপে নিউজিল্যান্ডের বিপক্ষে লক্ষ্য তাড়া করতে নেমে সাজ ঘরে আসা যাওয়ার মিশিলে যুক্ত হয় লিটন বাহিনী। কে কার আগে আউট হতে পারবেন সেই প্রতিযোগীতা গাঁ ভাসিয়েছিলো টাইগারেরা। এই প্রতিযোগীতায় শুধুমাত্র ছিলেন না তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদ।
দিন শেষে তামিম ৪৪ ও মাহমুদউল্লাহ ৪৯ রানে আউট হলেও বোঝাতে সক্ষম হন, বিশ্বকাপ একাদশে তাদের প্রয়োজন কতটা। বাংলাদেশের সিঙ্গেল ডিজিটে ফিরেছেন চার জন। দু’জন দুই অঙ্কের ঘরে পৌচ্ছালেও বেশি দূর চলতে পারেন নি। ফলাফল দ্বিতীয় ম্যাচে বড় পরাজয়। বিশ্বকাপের আগে নিজেদের ব্যাটিং বোলিং ঝালিয়ে দেখার সিরিজে প্রথম ও দ্বিতীয় ম্যাচে বোলিং ছিলো লেটার মার্ক পাবার মত। কিন্তু ব্যাটিং পরখ করার দিন মোট দাগে ছিলেন প্রায় সবাই ব্যার্থ।
সবচেয়ে দৃষ্টিকটু ছিলো সৌম্য সরকারের আউট। শূণ্য রানেই ফিরতে হয় কোচ হাথুড়ের প্রিয় ছাত্রকে। নিউজিল্যান্ডের পক্ষে ইশ সোধি ক্যারিয়ারে প্রথমবার মত ৫ উইকেট পেয়েছেন। বাংলাদেশের মাটিতে নিউজিল্যান্ডের প্রথম কোনো বোলার হিসেবে ৫ উইকেট পেয়েছেন ইশ সোধি। শেষর দিকে নাসুমের লম্বা ছক্কা গুলো শুধু পরাজয়ের ব্যবধানই কমিয়েছে। নাসুম দলের পক্ষে তৃতীয় সর্বোচ্চ ২১ রান করেন।
২৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ৪১ ওভারেই সব উইকেট হারিয়ে ১৬৮ রানে থেমে যায় টিম টাইগার। অতিথিরা জিতে যায় ৮৭ রানের বড় ব্যবধানে। এর আগে, নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচ গত বৃহস্পতিবার বৃষ্টির কারণে ভেসে যায়। সিরিজের দ্বিতীয় ম্যাচে জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামে দুই দল। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে গতকাল টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় নিউজিল্যান্ড।
জবাবে ব্যাটিংয়ে ৪ বলে হাতে থাকতেই ২৫৪ রানে অলআউট হয় কিউইরা। টস জিতে ব্যাটিংয়ে নামা কিউই ওপেনার উইল ইয়ংকে শূন্য রানে সাজঘরে ফেরান মোস্তাফিজ। এরপর চাপ সামাল দেওয়ার চেষ্টা করেন ফিন অ্যালেন ও চ্যাড বোয়েস। তবে মোস্তাফিজের তৃতীয় ওভারে স্লিপে ক্যাচ আউট হন অ্যালেন। পরের ওভারে ১১ রান করে খালেদের বলে পুল করতে গিয়ে ধরা পড়েন বোয়েস। পাওয়ার প্লেতে ৩ উইকেট হারিয়ে দিশেহারা কিউইদের টপ অর্ডার।
কিন্তু অপর প্রান্তে থিতু হন নিকোলস। তাকে যোগ্য সঙ্গ দেন টম ব্লান্ডেল। তাদের ৬৫ রানের জুটিতে ভর করে নিউজিল্যান্ডের শতক পূরণ হয়। নিয়ন্ত্রিত ব্যাটিং করে চাপ সামাল দিয়ে কিউইদের এগিয়ে নিচ্ছিলেন এই দুই ব্যাটার। তবে অভিষিক্ত খালেদের দ্বিতীয় শিকারে পরিনত হন ১ রানের জন্য হাফসেঞ্চুরি বঞ্চিত হওয়া হেনরি নিকোলস। এরপর ১০ রানে রাচিন রাবীন্দ্রাকে লেগ বিফোরের ফাঁদে ফেলেন শেখ মাহেদী। দলীয় ১৬৬ রানে ৬৫ বলে ৬৮ রান করা ব্লান্ডেলকে বোল্ড করে টাইগারদের খেলায় ফেরান হাসান মাহমুদ।
তবে সোদিকে সঙ্গে নিয়ে পিচে টিকে থাকার চেষ্টা করেন কাইল জেমিসন। ২৮ বলে ২০ রান করে জেমিসন আউট হলে ১৭ রান করে হাসানের মানকার্ডে সৌদি শিকার হলেও লিটন ও হাসানের মানবিকতায় আবারো মাঠে ফেরেন এই ডানহাতি ব্যাটার। শেষ পর্যন্ত ৩৯ বলে ৩৫ রান করে সোধি আউট হলে ২৫৪ রানে অলআউট হয় নিউজিল্যান্ড। বাংলাদেশের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন খালেদ আহমেদ ও শেখ মাহেদী।
এছাড়াও মোস্তাফিজ ২টি, হাসান মাহমুদ ও নাসুম আহমেদ ১টি করে উইকেট নেন। শেষ ম্যাচ আগামী মঙ্গলবার অনুষ্ঠিত হবে। বোঝাই যাচ্ছে শেষ ম্যাচে মূল একাদশে যুক্ত হতে যাচ্ছেন সাকিব, রহিম, মিরাজরা।
স/এষ্

