ঢাকাশুক্রবার , ২২ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

পাইকগাছায় এ বছর ১৫৫ টি মন্দিরে দুর্গোৎসব উদযাপিত হবে

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২২, ২০২৩ ৬:২২ অপরাহ্ণ
Link Copied!

পাইকগাছায় এ বছর ১৫৫ টি মন্দিরে দুর্গোৎসব উদযাপিত হবে

ইমদাদুল হক, পাইকগাছা (খুলনা)।। খুলনার পাইকগাছায় ১৫৫ টি মন্দিরে আসন্ন শারদীয় দুর্গোৎসব উদযাপিত হবে। উপজেলার ১০টি ইউনিয়ন ও ১ টি পৌরসভায় ১৫৫ টি মন্দিরে সার্বজনীন দুর্গাপূজা অনুষ্ঠিত হতে যাচ্ছে বলে বাংলাদেশ পুজা উদযাপন পরিষদ ও হিন্দু, বৌদ্ধ খৃষ্টান ঐক্য পরিষদ-এর পাইকগাছা উপজেলা কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিৎ করেছে।

আগামী ২০ অক্টোবর হতে দুর্গা পূজা অনুষ্ঠিত হবে। এবছর দুর্গোৎসব সুষ্ঠ, সুন্দর ও শান্তিপূর্ণভাবে যাতে পালিত হয় সে ব্যাপারে সংগঠন-এর পক্ষ থেকে ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে। জানা গেছে পাইকগাছা পৌরসভায় ৬ টি, হরিঢালী ইউনিয়নে ১৯ টি, কপিলমুনি ইউনিয়নে ১৯ টি, লতা ইউনিয়নে ১৪ টি, দেলুটি ইউনিয়নে ১৫ টি, সোলাদানা ইউনিয়নে ১২ টি, লস্কর ইউনিয়নে ১৭ টি, গদাইপুর ইউনিয়নে ৫ টি, রাডুলী ইউনিয়নে ২২ টি, চাঁদখালী ইউনিয়নে ১৩ টি ও গড়ইখালী ইউনিয়নে ১৩ টি উপজেলায় সর্বমোট ১৫৫ টি মন্দিরে দুর্গা উৎসব উদযাপিত হবে বলে পুজা উদযাপন পরিষদের সভাপতি সমীরণ সাধু জানিয়েছেন। ইতিমধ্যে সকল তালিকা প্রশাসনের বিভিন্ন দপ্তরে প্রদান করা হয়েছে।

স/এষ্