ঢাকাবৃহস্পতিবার , ২১ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

বৃষ্টিতে ভেসে গেল প্রথম ওয়ানডে

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ২১, ২০২৩ ৯:০১ অপরাহ্ণ
Link Copied!

বৃষ্টিতে ভেসে গেল প্রথম ওয়ানডে

রাহুল রাজ ।। টাইগার ভক্তরা আরো একবার প্রকৃতির কাছে হতাশ হলেন। বৃষ্টিতে ভেসে যায় ক্রিকেট প্রেমীদের আবেগ। দিনের শুরুতে টাইগার ভক্তরা ছিলো চালকের আসনে। মোস্তাফিজ ও নাসুমের উইকেট তোলার দিনে খেলা হলে ফলাফল টাইগারদের পক্ষেই আসতো এমনটাই প্রত্যাশা ছিলো কোটি লাল-সবুজের সর্মথকদের। সকাল থেকেই মিরপুরে রোদ ছিল। নির্ধারিত সময়ে টসও হয়েছে। তবে খেলা শুরুর সময়ের ঠিক আগেই বৃষ্টি হানা দেয়।

এরপর খেলা শুরু হলে আরও দুই দফা বৃষ্টি আসে। শেষ পর্যন্ত খেলা চালিয়ে যাওয়া আর সম্ভব হলো না। ফলে ম্যাচটি পরিত্যাক্ত ঘোষণা করেছেন আম্পায়াররা। পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম ওয়ানডে। রাত ৮-২৬ মিনিটের দিকে এসেছে আনুষ্ঠানিক ঘোষণা। কদিন আগেই শেষ হওয়া এশিয়া কাপের বড় একটা আলোচনা ছিল বৃষ্টিতে ঘিরে। নিউজিল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের এ সিরিজের প্রথম ম্যাচে দেখা গেল সেটির দাপট।

৪.৩ ওভার পর প্রথম দফা বৃষ্টিতে খেলা বন্ধ ছিল প্রায় দুই ঘণ্টারও বেশি। এরপর ম্যাচ নেমে আসে ৪২ ওভারে। এ দফা ২৯ ওভার খেলা হওয়ার পর বৃষ্টি নামে আবার। এরপর সন্ধ্যা ৭টায় ৪২ ওভারের ম্যাচই হবে, জানানো হয়েছিল এমন। ইনিংস বিরতি কমিয়ে আনা হয়েছিল ১০ মিনিটে। তবে খেলা শুরুর নির্ধারিত সময়ের কিছুক্ষণ আগেই আবার নামে বৃষ্টি। সেটি থামেনি আর। বাংলাদেশ ও নিউজিল্যান্ডের প্রথম কোনো ম্যাচ পরিত্যক্ত হলো। মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে পরিত্যক্ত হওয়া মাত্র দ্বিতীয় ওয়ানডে এটি। বৃষ্টি বাধার মাঝে যা খেলা হয়েছে, তাতে দাপট ছিল বাংলাদেশ বোলারদের। শুরুটা করেছিলেন মোস্তাফিজুর রহমান। শুরুতেই ২ উইকেট নেন তিনি।

নিউজিল্যান্ডকে সে চাপ থেকে টেনে তোলার কাজটি করেন হেনরি নিকোলস ও উইল ইয়াং। মোস্তাফিজ এসে ভাঙেন সে জুটি। এরপর নাসুমের জোড়া আঘাতে আবার এলোমেলো হয়ে পড়ে নিউজিল্যান্ড। টম ব্লান্ডেল ও কোল ম্যাকনকির সামনে ছিল কঠিন কাজ। কিন্তু বৃষ্টিতে ভেস্তে গেল সে সব। আগামী ২৩ সেপ্টেম্বর শনিবার সিরিজের দ্বিতীয় ম্যাচে আবার মাঠে নামবে বাংলাদেশ।

স/এষ্