ঢাকারবিবার , ৩ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

রাণীশংকৈলে এক দিনে পানিতে দুজনের মৃত্যু

চমক নিউজ বার্তা কক্ষ
সেপ্টেম্বর ৩, ২০২৩ ৯:২০ অপরাহ্ণ
Link Copied!

রাণীশংকৈলে এক দিনে পানিতে দুজনের মৃত্যু

রাণীশংকৈল (ঠাকুরগাঁও) প্রতিনিধি ।। ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে নদীতে ও পুকুরে গোসল করতে গিয়ে রোববার (৩ সেপ্টেম্বর) দূজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। স্থানীয়রা জানায়, পদমপুর গ্রামের আব্দুল আলিমের ছেলে সাজিদুর রাজ্জাক (সাজু) (১১) আল আমানা ইসলামিক একাডেমির চতুর্থ শ্রেণির ছাত্র।

চাচাতো ভাইয়ের সাথে কুলিক নদীতে গোসল করতে গিয়ে পানিতে তলিয়ে যায়। সাথে থাকা চাচাতো ভায়ের চিৎকারে স্থানীয়রা ছুটে এসে নদীতে খুঁজাখুঁজির পর সাজুর লাশ উদ্ধার করে।

অপরদিকে নন্দুয়ার ইউনিয়নে গরদানকাটা পুকুরে বন্ধুর সাথে গোসল করতে গিয়ে পূর্ব কালুগাও গ্রামের সইদুল হকের ছেলে রাজু (২২) পানিতে ডুবে যায়। বন্ধু মিঠুন ও আল আমিন তাকে খুজা খুজি করতে থাকে।

নিখোঁজের খবর স্থানীয়দের মাঝে ছড়িয়ে পড়লে অনেকেই তাকে খুজতে থাকে। একপর্যায়ে রাজুকে মৃত অবস্থায় উদ্ধার করে ।

এ প্রসঙ্গে পুলিশ পরিদর্শক গুলফামুল ইসলাম মন্ডল (ওসি) বলেন, কারো আপত্তি না থাকায় দুটি লাশই তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

স/এষ্