ঢাকাশুক্রবার , ১ সেপ্টেম্বর ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে  বর্ণাঢ্য শোভাযাত্রা 

চমক নিউজ, বেনাপোল অফিস
সেপ্টেম্বর ১, ২০২৩ ৭:৩৬ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে  বর্ণাঢ্য শোভাযাত্রা 

গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুরে উপজেলা, পৌর ও অঙ্গ সহযোগী সংগঠনের আয়োজনে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার বিকেলে গৌরীপুর উত্তর বাজার মোড় থেকে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শোভাযাত্রাটি।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক ও গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরণ।
ময়মনসিংহ জেলা বিএনপির সদস্য আব্দুল আজিজ মণ্ডলের সভাপতিত্বে ও পৌর যুব দলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- বিএনপি নেতা আব্দুল মান্নান, শাহজাহান সিরাজ, জেলা যুব দলের সহসভাপতি হুমায়ুন কবীর, উপজেলা যুব দলের সভাপতি তাজুল ইসলাম খোকন, পৌর যুব দলের আহবায়ক সুজিত কুমার দাস, জেলা যুব দলের সদস্য ও পৌর কাউন্সিলর জিয়াউর রহমান জিয়া, স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মাজহারুল ইসলাম প্রত্যয়, উপজেলা ছাত্র দলের সভাপতি জুনায়েদ খান পাঠান সাব্বির প্রমুখ।
স/বি