গৌরীপুর গণপাঠাগারে নজরুল স্মরণ সভা অনুষ্ঠিত
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি– জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৪৭ তম মৃত্যুবার্ষিকীতে ময়মনসিংহের গৌরীপুর গণপাঠাগার এর উদ্যোগে “নজরুল স্মরণ” সভা অনুষ্ঠিত হয়। দিবসটি উপলক্ষে মঙ্গলবার (২৯ আগস্ট) বিকালে আলোচনা, আবৃত্তি ও সংগীতানুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ময়মনসিংহ বিভাগীয় সরকারি গণগ্রন্থাগারের সহকারী পরিচালক মোঃ আব্বাস আলী। বিশেষ অতিথি ছিলেন- গৌরীপুর সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের প্রভাষক শিপন আহাম্মেদ।

গৌরীপুর গণপাঠাগারের প্রধান পরিচালক প্রাবন্ধিক রণজিৎ করের সভাপতিত্বে ও সহকারী নির্বাহী পরিচালক আরিফ আহম্মেদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- সরকারি টেক্সটাইল ভোকেশনাল ইনস্টিটিউটের অধ্যক্ষ (অব.) প্রকৌশলী মোহাম্মদ আলী জিন্নাহ, গৌরীপুর মহিলা কলেজের মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক আহসানুল হক, গৌরীপুর ইসলামাবাদ সিনিয়র মাদরাসার উপাধ্যক্ষ মাওলানা মোঃ এমদাদুল হক, ভুটিয়ারকোণা উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ গোলাম মোহাম্মদ, গৌরীপুর গণপাঠাগারের প্রচার ও প্রকাশনা পরিচালক মোঃ রইছ উদ্দিন, বারহাট্রা সরকারি উচ্চ বিদ্যালয়ের সিনিয়র সহকারী শিক্ষক মোঃ আব্দুল মালেক, গৌরীপুর মহিলা কলেজের প্রভাষক সেলিম আল রাজ, সংগীত শিল্পী অনামিকা সরকার, কবি শামীমা খানম মিনা প্রমুখ।
স/বি

