বাদশা কোম্পানির ফাঁদে পড়ে হয়রানির শিকার জমির মালিকরা
মাধবপুর, হবিগঞ্জ প্রতিনিধি ।। হবিগঞ্জ জেলা মাধবপুর উপজেলার হরিতলা এলাকায় পাইওনিয়ার ডেনিম কোম্পানি করেন বাদশা মিয়া।
জানা যায় পাইওনিয়ার ডেনিম (বাদশা কোম্পানি) এর মালিক বাদশা মিয়া কোম্পানি প্রতিষ্ঠা করার সুবাদে, পছন্দের জমি এলাকার গরীব ও অসহায় জনগণ তাদের সামান্য সম্বল ( জমি) টুকু ন্যায্যমূল্য পেতে হয়রানি শিকার হচ্ছে বলে অভিযোগ উঠেছে বাদশা মিয়ার বিরুদ্ধে।
কারো জমি বছরের পর বছর ক্রয় না করেই দখলে নিয়ে গেছেন। শুধু তাই নয় স্বল্প মূল্যে বিক্রি করার প্রস্তাবও দিয়ে যাচ্ছেন। তাছাড়া হুমকি স্বরূপ বলেন, আমার কোন সমস্যা নেই।
আপনি বিক্রি না করলে আপনারই সমস্যা। আপনার জায়গায় যেতে হলে হেলিকপ্টার দিয়ে যেতে হবে, এছাড়া কোন পথ নেই। আর আমি ছাড়া এই জমি কেউ কিনতে পারবে না।
জমিদাতা না পাচ্ছে তার জমি ভোগদখল করতে, না পারছে তার জমি ন্যায্যমূল্যে বিক্রি করতে। ঐ ভুক্তভোগী এখন নিরুপায় হয়ে ঘুরছে দ্বারে দ্বারে। এই বিষয় কেন্দ্র করে বেশ কিছু দিন যাবত বাদশা কোম্পানি নিয়ে কৌতূহল সৃষ্টি হয়েছে স্হানীয় জনমনে।
নাম প্রকাশে অনিচ্ছুক অনেক ব্যক্তিই জানায় পাইওনিয়ার ডেনিম লিমিটেড এর হরিতলা মৌজায় অগুনিত কৃষিকের জীবনের ঘুম হারাম করে দেন এই বাদশা মিয়া।
কিছু দিন পর পরই পত্রিকার পাতায় চোখে পড়ে বাদশা কোম্পানির অনিয়ম ও দুর্নীতির সংবাদ। এই কোম্পানির মালিক বাদশা মিয়া জমির মালিকদের অতিষ্ট করে ফেলেছে।
সেই ব্যক্তি কারো কাছ থেকে জমি ক্রয় করার কোন সুযোগ পেলেই সাধু সন্ন্যাসী সেজে প্রথমে নিজেকে নিজেই বলে বেড়ান আমি খুব ভাল মানুষ। আমার মত ভালো মানুষ আর কোথাও পাবে না।
পরে জমি হাতের নাগালে নিয়ে তার ভেতরের চেহারাটা দেখিয়ে নিজেকে বড় বিরাট প্রভাবশালী মানুষ হিসেবে ক্ষমতার দাপট দেখিয়ে দেন। এই পাইওনিয়ার ডেনিম লিমিটেড এর জমি জমা ক্রয় করার জন্য তার নিজস্ব একটি বাহিনী রয়েছে।
তাদের দিয়ে জমিদাতাদের আতংকিত করে রাখেন। এই বাদশা মিয়ার বিরুদ্ধে জমি ক্রয় সংক্রান্ত বিষয়ে বেশ কিছু ব্যক্তি আইনের দারস্থ হয়েছে। এবং বেশ কিছু ব্যক্তি আইনগত দারস্থ হওয়ার প্রস্তুতি সম্পূর্ণ করেছেন। ইতি মধ্যেই আইনের দারস্থ হবে বলে জানা গেছে।
এই বিষয়ে পাইওনিয়ার ডেনিম লিমিটেড এর মালিক বাদশা মিয়ার সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করলে, তিনি কোন ফোন রিসিভ করেনি। বার্তা মেসেজ পাঠানোর পরেও কোন সাড়া পাওয়া যায়নি। যার ফলে বাদশা মিয়ার কোন মন্তব্য তুলে ধরা সম্ভব হয়নি।
কোন কোন ভুক্তভোগী বাদশা মিয়ার ফাঁদে পড়ে সাজানো জীবনের প্রতিটি মহূর্ত কাটাচ্ছেন ভয়ভীতি ও আতংকের মধ্যে।
আসল জমির মালিককে সাইট কাটিয়ে ভূয়া মালিকদের কাছ থেকে স্বল্প মূল্য জমি ক্রয় করেছেন কত শতাংশ। এবং কিছু অসাধু কর্মকর্তাদের দিয়ে মোটা অংকের টাকার বিনিময়ে রাতের আধারে জমি ক্রয় করা।
পাইওনিয়ার ডেনিম লিমিটেড এর ব্যবস্হাপনা পরিচালক বাদশা মিয়ার আসল চরিত্র কি? তা জানতে চোখ রাখুন দ্বিতীয় পর্বে। আগামী পর্বে থাকবে জমি ক্রয় করা সংক্রান্ত বিষয় কি কি জাল জালিয়াতি করেন তিনি। তার অপকর্মের হাতিয়ার হিসেবে কারা কারা রয়েছে।
স/এষ্

