গৌরীপুরে সড়ক দূর্ঘটনায় নিহত-১ আহত-১
ময়মনসিংহ বিভাগীয় ব্যুরো প্রধান শেখ বিপ্লব- ময়মনসিংহের গৌরীপুর শাহগঞ্জ সড়কের দাড়ীয়াপুর নামক স্থানে মটরসাইকেলের নিয়ন্ত্রন হারিয়ে অচিন্তপুর ইউনিয়নের মোবারকপুর গ্রামের আয়নল হকের ছেরে রাজন (২০) নিহত ও নান্দাইল উপজেলার আঃ মোতালিবের ছেলে মাসুদ (৩২) আহত হয়েছে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, ১৭ আগষ্ট (বৃহস্পতিবার) দুপুরে বেপরোয়া গতিতে একটি মটরসাইকেল দাড়ীয়াপুরনামক স্থানে এসে নিয়ন্ত্রন হারিয়ে মটরসাইকেলে থাকা ২ আরোহী ছিটকে পরে গুরুত্বর আহত হয়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে গৌরীপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ রুমা বিশ^াস রাজনকে মৃত বলে ঘোষনা করে।
স/বি

