গৌরীপুরে যুবলীগের আলোচনা ও শোকর্যালী
গৌরীপুর (ময়মনসিংহ) প্রতিনিধি- জাতীয় শোকদিবস উপলক্ষে ময়মনসিংহের গৌরীপুর উপজেলা যুবলীগের উদ্যোগে আলোচনা সভা ও শোকর্যালী অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে স্থানীয় হারুন পার্কে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে একটি শোকর্যালী পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে মহিলা কলেজ মাঠে গণভোজে অংশ গ্রহণ করে।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী লীগের উপকমিটির শিক্ষা বিষয়ক সদস্য মোঃ মোর্শেদুজ্জামান সেলিম। প্রধান আলোচক ছিলেন- ময়মনসিংহ জেলা যুবলীগের আহবায়ক মোঃ আজহারুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন- যুগ্ম আহবায়ক আখেরুল ইমাম সোহাগ।
গৌরীপুর উপজেলা যুবলীগের সভাপতি মোঃ সানাউল হকের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ মোফাজ্জল হোসেন খানের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট নিলুফার আনজুম পপি, সাবেক সভাপতি এডভোকেট আবুল কালাম আজাদ, মাওহা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আল ফারুক, মাওহা ইউনিয়ন যুবলীগের সভাপতি সোহেল রানা, ডৌহাখলা ইউনিয়ন যুবলীগের সভাপতি আব্দুল আজিজ, সাবেক ছাত্রলীগ নেতা মাহবুবুল রহমান শরিফ, উপজেলা ছাত্র লীগের সাবেক সভাপতি উত্তম সরকার প্রমুখ।
স/বি

