ঢাকাবৃহস্পতিবার , ১০ আগস্ট ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুর ইউনিয়ন তাঁতী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত 

sheikh biplob
আগস্ট ১০, ২০২৩ ৮:১৭ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুর ইউনিয়ন তাঁতী লীগের উদ্যোগে শোকসভা অনুষ্ঠিত 
গৌরীপুর ময়মনসিংহ থেকে শেখ বিপ্লব– ময়মনসিংহের গৌরীপুর উপজেলার ২নং গৌরীপুর ইউনিয়ন তাঁতী লীগের উদ্যোগে জাতীয় শোক দিবস উপলক্ষে ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং ১৫ আগস্টে সকল শহীদদের স্বরণে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে পৌর শহরের উত্তর বাজার মোড়ে এ সভা অনুষ্ঠিত হয়। 
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- গৌরীপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোমনাথ সাহা।

সংগঠনের সভাপতি রানা আহমেদ কদ্দুসের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুল আলম রিয়াদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন- উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ, সাবেক যুগ্ম সম্পাদক ম. নুরুল ইসলাম, ইকবাল হোসেন জুয়েল, সাবেক দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম মিন্টু, সাবেক উপজেলা চেয়ারম্যান আলী আহাম্মদ খান পাঠান সেলভী, মহিলা ভাইস চেয়ারম্যান রাবেয়া ইসলাম ডলি, পৌর কাউন্সিলর মাসুদ মিয়া রতন, কাউন্সিলর নুরুল ইসলাম,  গৌরীপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, অচিন্তপুর ইউনিয়নের সভাপতি আব্দুর রাজ্জাক, মাওহা ইউনিয়নের সভাপতি নূর মোহাম্মদ কালন, সহনাটির সভাপতি রুহি দাস আচার্য্য,  বোকাইনগর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ মোসলেম উদ্দিন, রামগোপালপুর ইউনিয়নের সভাপতি জহিরুল ইসলাম মাস্টার, ডৌহাখলা ইউনিয়নের সভাপতি মোঃ কাজিম উদ্দিন।
এছাড়াও ইউনিয়ন আওয়ামী লীগের নেতা সুশান্ত কুমার রায়, মোঃ রুজনুজ্জামান পল্লব, মো: কবির উদ্দিন, মোঃ আব্দুল হেলিম, মোঃ আব্দুর রাজ্জাক, মোঃ শহিদুল হক সরকার, জাকিদ হাসনাত দুলন, পৌর তাঁতী লীগের সভাপতি মাসুদ করিম সোহাগ ও সাধারণ সম্পাদক ইমরান হাসান প্লাবন প্রমুখ বক্তব্য রাখেন।
স/বি