শেখ রাসেল ফুটবল টূর্নামেন্টে
গৌরীপুর বিজয়ী. রানার আপ কিশোরগঞ্জ
গৌরীপুর প্রতিনিধি- ময়মনসিংহের গৌরীপুরে শেখ রাসেল ফুটবল টুনামেন্টের ফাইনাল খেলা ৪ আগষ্ট বিকালে গৌরীপুর শেখ রাসেল মিনি স্টেডিয়ামে অনুষ্টিত হয়েছে। ফাইনাল খেলায় অংশ গ্রহন করে গৌরীপুর একাদশ বনাম কিশোরগঞ্জ সৈয়দ নজরুল ইসলাম সংঘ। ফাইনাল খেলায় ১-০ গোলে গৌরীপুর একাদশ বিজয়ী হয়।

খেলায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সভাপতি এহতেশামুল আলম। উদ্ধোধন হিসাবে উপস্থিত ছিলেন গৌরীপুর উপজেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক সোমনাথ সাহা। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ সাবেক সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ গৌরীপুর, ম,নুরুল ইসলাম সাবেক যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ গৌরীপুর, ইকবাল হোসেন জুয়েল সাবেক যুগ্ম সাধারন সম্পাদক উপজেলা আওয়ামীলীগ গৌরীপুর,শফিকুল ইসলাম মিন্টু সাবেক দপ্তর সম্পাদক উপজেলা আওয়ামীলীগ গৌরীপুর, আলী আহাম্মদ খান পাঠান সেলভী সাবেক চেয়াম্যান উপজেলা পরিষদ গৌরীপুর। খেলা শেষে বিজয়ী ও রানার আপ টিমের হাতে পুরস্কার তুলেদেন আমন্ত্রীত অথিতিরা।
স/বি

