ঢাকাবৃহস্পতিবার , ৬ জুলাই ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

নেত্রকোনায় ৫৭১ জন রোগী ৫০ হাজার টাকার চেক পাচ্ছেন

চমক নিউজ, বেনাপোল অফিস
জুলাই ৬, ২০২৩ ১:৪৪ পূর্বাহ্ণ
Link Copied!

নেত্রকোনায় ৫৭১ জন রোগী ৫০ হাজার টাকার চেক পাচ্ছেন

পিয়াস আহমদ, নেত্রকোনা জেলা প্রতিনিধি: সমাজসেবা অধিদপ্তর কর্তৃক বাস্তবায়িত ক্যান্সার, কিডনি, লিভার সিরোসিস, স্ট্রোকে প্যারালাইজড, জন্মগত হৃদরোগ ও থ্যালেসামিয়া রোগে আক্রান্ত প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকার এককালীন চেক প্রদান করা হয় বুধবার (০৫ জুলাই) দুপুরে নেত্রকোনা পাবলিক হল রুমে।
নেত্রকোনার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্র্যাট অন্জনা খান মজলিশের সভাপতিত্বে ও শহর সমাজসেবা কর্মকর্তা-মোঃ মামুনুর রহমান এর সঞ্চালনায় এবং জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক, মোঃ আলাল উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে চেক বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন-সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা মোঃ আশরাফ আলী খান খসরু এমপি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-নেত্রকোনা জেলা পরিষদ চেয়ারম্যান-বীর মুক্তিযোদ্ধা অসিত সরকার সজল, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান, আলহাজ্ব মোঃ আতাউর রহমান মানিক, পুলিশ সুপার, মোঃ ফয়েজ আহমেদ, সিভিল সার্জন, ডাঃ মোঃ সেলিম মিয়া। আমন্ত্রিত অতিথি ছিলেন, বীর মুক্তিযোদ্ধা আইয়ুব আলী, সিনিয়র সাংবাদিক, শ্যামলেন্দু পাল, রেড ক্রিসেন্ট সম্পাদক, গাজী মোজাম্মেল হক টুকু, প্রতিমন্ত্রীর ছোট ভাই, আমেরিকা প্রবাসী আবু খান, বিভিন্ন মিডিয়ার সাংবাদিক, সমাজসেবা কর্মকর্তা-কর্মচারীবৃন্দ ভুক্তভোগী রোগী ও তাদের পরিবারের লোকজনসহ আরও অনেকেই।
প্রতিমন্ত্রী তাঁর সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার একান্ত প্রচেষ্টায় আপনারা এ অনুদান পেয়েছেন। শেখ হাসিনা সরকার শতভাগ বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধী ভাতা চালু করেছেন। যার কারণে নেত্রকোনায় সকল বয়স্ক, বিধবা ও প্রতিবন্ধীরা ঘরে বসে টাকা তুলতে পারছেন। রোগী ও তাঁদের পরিবারের উদ্দেশ্যে বলেন-প্রতিটা রোগী এবং তাঁর পরিবার ক্ষতিগ্রস্ত হচ্ছেন। প্রত্যেক রোগীর জন্যে মাননীয় প্রধানমন্ত্রীর দেওয়া ৫০ হাজার টাকা আপনাদের চিকিৎসার যথেষ্ঠ সহায়ক হবে। তিঁনি বলেন, আগামী জানুয়ারিতে সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। নৌকার মাঝি যেই হোক, আপনারা নৌকা মার্কায় ভোট দিবেন। নৌকায় ভোট দিলে দেশের মানুষ শান্তিতে বসবাস করে এবং দেশের সার্বিক উন্নয়ন হয়। পরিশেষে প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনার জন্য উপস্থিত সকলের নিকট দোয়া চেয়েছন প্রতিমন্ত্রী।
সদর ও আটপাড়া উপজেলার প্রত্যেক রোগীকে ৫০ হাজার টাকার চেক প্রদান করা হয়। জেলার অন্যান্য উপজেলার রোগীরাও তাদের নামে ইস্যুকৃত চেক খুব দ্রুত পাবেন। এ পর্যায়ে সর্বমোট ৫৭১ জন রোগী ৫০ হাজার টাকার চেক পাবেন।
স/বি