গৌরীপুরে শ্রমিক দলের কর্মী সম্মেলন অনুষ্ঠিত
গৌরীপুর প্রতিনিধি- ময়মনসিংহ বিভাগীয় শ্রমিক-কর্মচারী সমাবেশ সফল করার লক্ষে ২ জুলাই (রবিবর) বিকালে গৌরীপুর উপজেলা ও পৌর শ্রমিক দলের যৌথ উদ্দ্যোগে স্থানীয় নুরুল আমিন খান উচ্চ বিদ্যালয়ের হল রুমে প্রস্তুুতি সভা ও কর্মী সম্মেলন অনুষ্টিত হয়েছে।
সভায় উপজেলা শ্রমিক দলের সভাপতি মোঃ শহিদুল্লাহ সভাপতিত্বে পৌর যুবদলের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান পলাশের সঞ্চলনায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন, ময়মনসিংহ জেলা শ্রমিক দলের সভাপতি মোহাম্মদ আবু সাঈদ, প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জেলা শ্রমিক দলেন সাধারন সম্পদক ও কেন্দ্রীয় শ্রমিক দলের প্রচার ও প্রকাশনা সম্পাদক মফিদুল ইসলাম মোহন।
বিশেষ অতিথি হিসাবে বক্তব্য রাখেন ময়মনসিংহ উত্তর জেলা বিএনপি‘র সাবেক যুগ্ম আহবায়ক গৌরীপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আহাম্মদ তায়েবুর রহমান হিরন,জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এড. নুরুল হক, বোকাইনগর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম খান শহিদ, পৌর যুবদলের আহবায়ক সুজিত কুমার দাস, ইউনিয়ন শ্রমিক দল নেতা রমজান আলী, হলুদ মিয়া, দুলাল মিয়া, স্বপন মিয়া প্রমুখ।
স/বি

