ঢাকাশুক্রবার , ১৬ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

শিরোপা জিতল এক ঝাঁক পায়রা

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৬, ২০২৩ ৩:২২ অপরাহ্ণ
Link Copied!

শিরোপা জিতল এক ঝাঁক পায়রা

নিজস্ব প্রতিবেদক ।। রয়াল প্রিমিয়ার লিগ এর উদ্দেগ্যে ৪ দলের সমন্নয়ে এক ক্রিকেট টুর্নামেন্ট আয়োজন করা হয়। আশকোনা আশিয়ান সিটি মাঠে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে অংশগ্রহন করে উঁচার টেক একাদশ, বেস্ট বন্ধু একাদশ, ভিএমএস আইটি ও এক ঝাক পায়রা।

নক আউট পদ্ধতির এ টুর্নামেন্ট ঘিরে আশকোনা ও এর আশেপাশের মানুষের মধ্য উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। টুর্নমেন্টে ম্যান অব দা ম্যাচ মায়নুদ্দিন আরমান, বেস্ট ব্যাটস ম্যান শাকিল এবং বেস্ট বলার নির্বাচিত হয়েছে রাহিম।

ফাইনালে বেস্ট বন্ধু স্কোর বোর্ডে ৬২ রান তুললে এক ঝাক পায়রা চরম প্রতিদ্বন্দিতায় ৬৩ রান করে শিরোপা নিজেদের করে নেয়।

এক ঝাক পায়রার অধিনায়ক মায়নুদ্দিন আরমান বলেন, সুস্থ মানুষিকতা এবং সুস্থ শরীরের জন্য খেলার বিকল্প কিছু হয় না। টুর্নামেন্ট আয়োজন কমিটিকে ধন্যবাদ। আগামীতেও এমন আয়োজন অব্যহত রাখার জোর দাবি জানান তিনি।

স/এষ্