গৌরীপুর পৌরসভার ৫৬ কোটি ৭০ লাখ টাকার বাজেট ঘোষণা
ময়মনসিংহ ব্যুরো প্রধান- ময়মনসিংহের গৌরীপুর পৌরসভার ২০২৩- ২০২৪ ইং অর্থ বছরের ৫৬ কোটি ৭০ লাখ ২২ হাজার ৫৮১ টাকার প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ জুন) দুপুরে গৌরীপুর পৌরসভার মিলনায়তনে সংবাদ সম্মেলনে বাজেট ঘোষণা করেন পৌরসভার মেয়র সৈয়দ রফিকুল ইসলাম।
বাজেট অধিবেশনে উপস্থিত ছিলেন- গৌরীপুর পৌরসভার সচিব মীর মোশাররফ হোসেন, প্রকৌশলী মদন মোহন দাস, প্যানেল মেয়র মোঃ নাজিম উদ্দিন, দিলুয়ারা আক্তার, রোজিনা আক্তার মিতু, পৌর কাউন্সিলর সাদেকুর রহমান সাদেক, আব্দুর রউফ মোস্তাকীম, নুরুল ইসলাম প্রমুখ।
৫৬ কোটি ৭০ লাখ ২২ হাজার ৫৮১ টাকার প্রস্তাবিত বাজেটে ব্যয় ধরা হয়েছে ৫৬ কোটি ১৪ লাখ ৪৬ হাজার ৭৫০ টাকা ও স্থিতি রাখা হয়েছে ৫৫ লাখ ৭৫ হাজার ৮৩১ টাকা।
স/বি

