ঢাকাবুধবার , ১৪ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

চমক নিউজ বার্তা কক্ষ
জুন ১৪, ২০২৩ ৪:৫৭ অপরাহ্ণ
Link Copied!

স্ত্রী হত্যায় স্বামীর যাবজ্জীবন

কৃষ্ণ চন্দ্র রাজবংশী মানিকগঞ্জ।। মানিকগঞ্জের সিংগাইরে স্ত্রী বৃষ্টি আক্তার হত্যার দায়ে স্বামী মোঃ তারিকুল ইসলামকে পেনাল কোড ১৮৬০ এর ৩০২ ধারার অপরাধে দোষী সাব্যস্তক্রমে আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড ও বিশ হাজার টাকা অর্থদণ্ডে দণ্ডিত করা হয়েছে।

আজ বুধবার (১৪ জুন) সকালে জেলা দায়রা জজ আদালতে সিনিয়র দায়রা জজ জয়শ্রী সমদ্দার উক্ত রায় ঘোষণা করেন।

উল্লেখ্য,সিংগাইর থানার মামলা নং-১৯(৩)২০, জি.আর.নং ৬৮/২০২০ এর ভিকটিম বৃষ্টি আক্তারকে তার স্বামী বিবাহের পর থেকে বিভিন্ন সময় শারীরিক ও মানসিকভাবে যন্ত্রণা দিয়ে আসতেছিল।গত ০৭/০৩/২০২০ ইং সকালে স্থানীয় ও পরবর্তীতে আত্মীয়-স্বজনরা দেখতে পান বৃষ্টি আক্তারের লাশ পড়ে আছে।

উক্ত ঘটনায় রাষ্ট্রপক্ষে নিয়োজিত বিজ্ঞ পি পি অ্যাডভোকেট আব্দুস সালাম ও আসামীর পক্ষে এডভোকেট সাইফুল ইসলাম শহীদ যুক্তিতর্ক উপস্থাপন করেন।

স/এষ্