ঢাকাসোমবার , ১২ জুন ২০২৩
  1. Bangla
  2. chomoknews
  3. English
  4. অপরাধ
  5. অভিনন্দন
  6. আমাদের তথ্য
  7. কবিতা
  8. কর্পরেট
  9. কাব্য বিলাস
  10. কৃষি সংবাদ
  11. খুলনা
  12. খোলামত
  13. গল্প
  14. গাইড
  15. গ্রামবাংলার খবর
আজকের সর্বশেষ

গৌরীপুরে ৯ জুয়ারীসহ আটক ১১

চমক নিউজ, বেনাপোল অফিস
জুন ১২, ২০২৩ ৬:১২ অপরাহ্ণ
Link Copied!

গৌরীপুরে ৯ জুয়ারীসহ আটক ১১

ময়মনসিংহ  বিভাগীয় ব্যুরো প্রধান-ময়মনসিংহের গৌরীপুর থানা পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ৯ জুয়ারীসহ ওয়ারেন্টভূক্ত ২ আসামীকে গ্রেফতার করে।

থানা সূত্রে জানা গেছে, (১১ জুন) রবিবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এস আই কামাল আহাম্মেদের নেতৃত্বে এক দল পুলিশ অভিযান চালিয়ে সদর ইউনিয়নের কোনাপাড়া গ্রাম থেকে ৯ জুয়ারীকে আটক করে। আটককৃতরা হলেন-মোঃ মাসুম মিয়া (২০), খাইরুল ইসলাম (২৫), কামরুল ইসলাম (৩২), সুমন মিয়া (২০), মিরাজ আলী (৩০), শফিকুল ইসলাম (৩৫), মোমেন (২২), শফিক মিয়া (৫৫), জিয়াউর রহমানকে (৩৫)।

পরে রাতে পৃথক অভিযান চালিয়ে উপজেলার ভাংনামারী ইউনিয়নের ভোলারআলগী গ্রামের ওয়ারেন্টভূক্ত আসামী সোলাইমান (২২) ও লোকমান হোসেনকে (২৫) আটক করে।

এ ব্যাপারে গৌরীপুর থানার অফিসার্স ইনচার্জ মাহামুদুল হাসান বলেন, জুয়ারীদের বিরুদ্ধে পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করেছে। আটককৃতদের সকালে কোর্টে প্রেরণ করা হয়েছে।

স/বি