যান্ত্রিক ত্রুটিতে কলকাতা না গিয়ে ফিরল বিমান
মোঃরফিকুল ইসলাম মিঠু (উত্তরা) ঢাকা।। ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯১ বিমান কলকাতা যাওয়ার উদ্দেশে উড্ডয়ন করার পর যান্ত্রিক ত্রুটির কারণে আবার শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।
সোমবার (৫ জুন) বিমানের জনসংযোগ কর্মকর্তা তাহেরা খন্দকার বিষয়টি নিশ্চত করেছেন।তিনি বলেন, সকাল সাড়ে ৭টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩৯১ বিমানটি উড্ডয়ন করার পর টেকনিক্যাল সমস্যায় আবার শাহজালালে অবতরণ করে।
তবে টেকনিক্যাল টিম সমস্যা সমাধানের পর বিমানটি কলকাতার উদ্দেশে রওয়ানা দেবে।
শাহজালাল বিমানবন্দরের দায়িত্বশীল সূত্র জানায়, বিজি-৩৯১ ফ্লাইটটি সোমবার সকাল সাড়ে ৭টায় ঢাকা থেকে ভারতের কলকাতার নেতাজি সুভাষ চন্দ্র বসু বিমানবন্দরের উদ্দেশে রওনা হয়।
তবে ২০ মিনিট পর দোহারের আকাশে গিয়ে পাইলট ফ্লাইটটি নিয়ে ঢাকায় ফেরার সিদ্ধান্ত নেন। পরবর্তীতে আরও ২০ মিনিট উড়ে ফ্লাইটটি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের অনুমতি চায়। অনুমতি পেয়ে সকাল ৮টা ১০ মিনিটে অবতরণ করে বিমানটি।
স/এষ্

